নবীনগর সড়কে অতিরিক্ত ধুলাবালি, জনজীবন বিপর্যস্ত
নবীনগর সড়কে অতিরিক্ত ধুলাবালি, জনজীবন বিপর্যস্ত
- প্রকাশের সময় : ১১:২৭:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
- / 239 বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর পুকুরপাড় মোড় থেকে বল্লভপুর ব্রিজ পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়ক যেন ধুলাবালির রাজ্যে পরিনত হয়েছে। এ সড়কটি ১০কোটি টাকা ব্যায়ে সংস্কার ও প্রশস্ত করনের কাজ পেয়েছেন বরেন্দ্র কনস্ট্রাকশন। চলতি বছরের ফেব্রুয়ারী থেকে সংস্কার কাজ শুরু হয়েছে, শেষ হওয়ার কথা রয়েছে ২৬ সালের শেষের দিকে।
সরেজমিনে দেখা যায়- সড়কে অতিরিক্ত ধুলাবালি উড়ছে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, যাত্রীসহ রাস্তার দু’পাশের স্থানীয়দের আবাসস্থলে বসবাস করাও কষ্টসাধ্য হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানান – সড়কের পাশে আমাদের আবাসস্থল। রাস্তায় অতিরিক্ত ধুলাবালির দূষণে আমরা অতিষ্ঠ, চরম স্বাস্থ্যগত হুমকিতে আছি। বর্তমানে শুষ্ক আবহাওয়ার কারণে যানবাহন চলাচলের সময় প্রচন্ড পরিমাণে ধুলাবালির ছড়িয়ে পড়ে ফলে নানা রোগের আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। এ থেকে পরিত্রাণ পেতে কর্তৃপক্ষের নজরদারি কামনা করেন ভুক্তভোগীরা।
চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, ধুলাবালিতে বিভিন্ন রোগের জীবাণু থাকে। এতে শ্বাসকষ্ট হতে পারে। ধুলাবালি মানব ফুসফুসকে আক্রান্ত করে। সব সময় ধুলাবালি বেষ্টিত পরিবেশে থাকলে ফুসফুসে রক্তপ্রবাহ দুর্বল হয়। সর্দি, কাশি, অ্যালার্জি, টনসিল, গলাব্যথা, অ্যাজমাসহ বিভিন্ন রোগ হয়।
ঠিকাদারি প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার মো. নাজমুল হাসান বলেন -“বিটঘর পুকুরপাড় মোড় থেকে বল্লভপুর ব্রিজ পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তার কাজ চলছে। আমরা রাস্তার কাজ সমাপ্ত করার জন্য দ্রুত কাজ করছি। রাস্তা প্রশস্ত করার জন্য নতুন মাটি ফেলা হয়, অতিরিক্ত গাড়ি চলাচল করার কারণে এ থেকে ধুলাবালু উড়ছে। রাস্তার পাশের প্রতিরক্ষা দেওয়াল তৈরীর কাজ শেষ হলে আমরা পানি ছিটিয়ে দিব যাতে ধুলাবালি আর না উড়ে”।




























