ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আদালত প্রাঙ্গণে পরীমণির আচরণ নিয়ে বিতর্ক, সাংবাদিককে খামচির অভিযোগ বিয়ের দাবি অস্বীকার রনির, প্রমাণ হিসেবে কাবিননামা দেখালেন ফারজানা পরীমণিকে বয়কট করতে সাংবাদিকদের আহ্বান জুমার এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন রংপুর স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা, ইউনিয়নে ইউনিয়নে খেলার মাঠ কোথাও ওয়ার্ড, কোথাও পুরো ইউনিয়ন—গঙ্গাচড়ায় লটারি নিয়ে বিতর্ক সরকারি প্রকল্পেও বৈষম্য, নিয়োগ পেলেন না চরাঞ্চলের দরিদ্র নারীরা ‎ভুয়া নিয়োগ, সাজানো পরীক্ষা, জাল নিয়োগপত্র—অবশেষে গ্রেপ্তার প্রধান আসামি ভোটকেন্দ্র সরানোর উদ্যোগে ক্ষোভ, গণস্বাক্ষর নিয়ে মাঠে নির্বাচন কর্মকর্তারা বেতগাড়ীতে এনসিপির পরিচিতি সভা অনুষ্ঠিত, ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান

নরসিংদীতে বাস চাপায় মা ও মেয়ের মৃ’ত্যু

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১২:২১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
  • / 500 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় বাসের চাপায় মা ও মেয়ে নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে ঢাকা- সিলেট মহাসড়কের উপজেলার মরজাল বাসস্ট্যান্ডের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার মরজাল এলাকার মো. মারুফ মিয়ার স্ত্রী টুম্পা বেগম ও মেয়ে নিশি (৬)।

হাইওয়ে পুলিশ জানায়, টুম্পা বেগম প্রতিদিনের ন্যায় সকালে মেয়ে নিশিকে হলি ফ্লাওয়ার স্কুলে দেয়ার জন্য যাচ্ছিলেন। তিনি মরজাল বাসস্ট্যান্ডের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মহাসড়ক পারাপার হওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা তিশা পরিবহনের বাস তাদের চাপা দেয়। এতে বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিশি মারা যায়।

আর টুম্পাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে হাসপাতালে নেয়ার পথে টুম্পা বেগমও মারা যায়।

ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, বাসের চাপায় ঘটনাস্থলেই একজন মারা গেছে। আর একজনকে হাসপাতালে নেয়ার পথে মারা যাওয়ার খবর পেয়েছি। এঘটনায় ঘাতক বাসকে আটক করা গেলেও চালক পলাতক রয়েছে। আর এঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

নরসিংদীতে বাস চাপায় মা ও মেয়ের মৃ’ত্যু

প্রকাশের সময় : ১২:২১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩