ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব উদ্বোধন শাপলা চত্বরে গণহত্যা হলে ‘কওমি জননী’ উপাধি পেলেন কীভাবে? গর্তে পড়েছেন তারেক রহমান!’—পাটওয়ারীর মন্তব্যে। এখানে মামাকে বিয়ে করাটা স্বাভাবিক’, বললেন কীর্তি বরগুনায় অভিভাবকহীন ৩৯ শিশুর হাতে কম্বল তুলে দিয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠকে বসেন আ.লীগের চার নেতা হোয়াটসঅ্যাপে এই একটি ভুলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, সাবধান! স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে আওয়ামী লীগ, দাবি শফিকুল আলমের ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগেই আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অবশেষে আটক সেই তানিয়া, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল!

নরসিংদীতে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৪:৪১:০৮ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
  • / 350 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় সড়ক দূর্ঘটনায় জাহাঙ্গীর মিয়া (৪০) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ নামা পাড়ায় এ দূর্ঘটনা ঘটে। ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জাহাঙ্গীর মিয়া উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের তোলাতলী গ্রামের বাদশা মিয়ার ছেলে। তিনি পেট্টোল পাম্পে কাজ করতেন।

ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, সন্ধ্যায় জাহাঙ্গীর মিয়া মোটরসাইকেলে করে রায়পুরা থেকে ভৈরবে যাচ্ছিলো। তিনি ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ নামা পাড়ায় পৌঁছলে অজ্ঞাত কোন গাড়ি তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। আর ঘটনাস্থলেই জাহাঙ্গীর মারা যায়। পরে পথচারীরা মহাসড়কে দূর্ঘটনা দেখতে পেয়ে আমাদের খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি।

তিনি আরো বলেন, জায়গাটি নির্জন হওয়ায় কোন গাড়ি মোটরসাইকেলকে চাপা দিয়েছে তা কেউ বলতে পারছে না। আমরা গাড়িটি শনাক্তের চেষ্ঠা চালাচ্ছি। আর পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

নরসিংদীতে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশের সময় : ০৪:৪১:০৮ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২