ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারীদের গোপন ভিডিও ধারণ নিয়ে রণক্ষেত্র কাটখাল, সংঘর্ষে আহত অর্ধশত শেখ হাসিনার ফেরার সময় নিয়েই প্রশ্ন, ‘কোন ডিসেম্বর আসবেন?’ ভালো নেই দেশ, সরকারের কর্মকাণ্ডে বাড়ছে হতাশা: শফিকুর রহমান বোরকা পরা অবস্থায় এসে কৃষককে গলা কেটে হত্যা খেলাপি ঋণের বড় বোঝা ১০ ব্যাংকের কাঁধে, পরিমাণ ৭২ শতাংশ ‎‘অজ্ঞাত’ হয়ে মহাসড়কে লাশ, প্রযুক্তিতে মিলল কুলসুমের পরিচয় দ্য ডেইলি বাংলাদেশ ডায়েরির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গভীর রাতে পুকুরপাড়ে ‘রহস্যজনক’ গোলাবারুদ, জব্দ করল র‌্যাব প্রবাসীর স্ত্রীর বাথরুমে দুই যুবক, ‘সামলাতে না পেরে’ অতঃপর… স্কুলে যাওয়ার পথে নিখোঁজ, মাটিচাপা অবস্থায় মিলল শিশুর মরদেহ

নারীদের গোপন ভিডিও ধারণ নিয়ে রণক্ষেত্র কাটখাল, সংঘর্ষে আহত অর্ধশত

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১০:৫৪:০৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 5 বার পড়া হয়েছে

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাটখাল এলাকায় গোসলরত নারীদের গোপনে মোবাইল ফোনে ভিডিও ধারণের অভিযোগকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের নারী, পুরুষ ও শিশুসহ অর্ধশতাধিক আহতের ঘটনা ঘটেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে কাটখাল গ্রামের একটি রাস্তার পাশের পুকুরে পুকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী লুৎফুর রহমানের পক্ষের কয়েকজন নারী গোসল করছিলেন। এ সময় স্থানীয় এরাজত মিয়ার পক্ষের দুই ছেলে গোসলরত নারীদের গোপনে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

এরই জেরে রোববার দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয়পক্ষের নারী, পুরুষ ও শিশুসহ অর্ধশতাধিক লোকজন আহত হন। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় নেতৃবৃন্দও ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে শান্ত করেন। গুরুতর আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, প্রাথমিকভাবে জানা গেছে, গোসলরত নারীদের গোপনে মোবাইল ফোনে ভিডিও ধারণের অভিযোগকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

নারীদের গোপন ভিডিও ধারণ নিয়ে রণক্ষেত্র কাটখাল, সংঘর্ষে আহত অর্ধশত

প্রকাশের সময় : ১০:৫৪:০৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬