ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জামায়াতের মতো এনসিপিও বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করেছে’ গাজীপুরে বিয়ের চার মাস না যেতেই অস্ত্রের মুখে নববধূকে ধর্ষণ, আদালতে মামলা জাফলং যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত মেয়ে; মা গুরুতর আহত ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান ঘিরে আয়োজন, কাল উদ্বোধন রাষ্ট্রপতির প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা গণপতি হত্যা: জবানবন্দি শেষে কারাগারে দুই আসামি নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা, আহত ১ অভিনেত্রী সারার ভিডিও ফাঁসের দাবি, নেটদুনিয়ায় কেন তোলপাড়? বাংলা কিউআরের ব্যবহার বাড়ছেই, দৈনিক লেনদেন ১১০ কোটি ছাড়িয়েছে খেলার পথে অরক্ষিত সেফটি ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

“নিজেকে প্রমাণ করতে মরিয়া”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০২:০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
  • / 456 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || নিজেকে প্রমাণ করতে মরিয়া|

বনি কাপুর এবং শ্রীদেবীর মেয়ে জাহ্নবীর অভিনয়ে হাতেখড়ি হয় ২০১৮ সালে ‘ধড়ক’ ছবিতে। স্বজনপোষণের দায়ে অভিযুক্ত তিনি। বাবার টাকায় সিনেমা পাচ্ছেন প্রায় এমন অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। নিজেকে প্রমাণ করতে মরিয়া এই নায়িকা প্রথা ভেঙে নাম লেখাচ্ছেন নারীপ্রধান সিনেমায়।”

এক সময়ে বলিউডের বেশির ভাগ ছবিই তৈরি হত নায়কদের কেন্দ্র করে। নায়িকারা সেখানে নিছকই গৌণ। কয়েকটি গান এবং প্রেমের দৃশ্য— তাঁদের জন্য বরাদ্দ ছিল এটুকুই। কিন্তু সময়ের সাথে সেই রীতি বদলেছে। তৈরি হয়েছে একাধিক নারীকেন্দ্রিক ছবি। বক্স অফিসেও এসেছে সাফল্য। জাহ্নবী অবশ্য বললেন, ‘যখনই কোনও ছবি করি, জানতে চাওয়া হয় নায়ক কে। আমি বলি ‘আমি’।”

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘ধড়ক’ অভিনেত্রী বললেন, “আমি এমন দুটো সিনেমা করেছি, যেখানে প্রধান চরিত্র নারী। আমি সেই ভূমিকায় অভিনয় করেছি। প্রত্যেকবার আমি এগুলো নিয়ে কথা বলতে গেলেই দেখেছি লোকে অবাক হয়ে যান। ‘দ্য কার্গিল গার্ল’ এবং ‘গুড লাক জেরি’-কে তারাই ‘ব্যতিক্রমী’ তকমা দিতে চান। কিন্তু কেন? বহু লোককে বলতে শুনেছি, ‘ও আচ্ছা, তুমি নারীকেন্দ্রিক সিনেমা করছ?’ যদি ‘মিলি’ না হয়ে ‘মিলন’ হত, অভিনেতাকেও কি এ কথা জিজ্ঞেস করা যেত? বিষয়টা অদ্ভুত হতো না?”

তবে পুরুষ অভিনেতার খোঁজ করতে থাকা দর্শকও যখন প্রেক্ষাগৃহে একটা ভালো সিনেমার কদর করতে পারেন, সেই দেখে আশা জাগে জাহ্নবীর। জানান, সত্যিই ভালো চিত্রনাট্য সব কিছুর উত্তর হতে পারে এখনো।”

নায়িকার কথায়, “থ্রিলার হোক, অ্যাকশন হোক বা পারিবারিক সিনেমা, দিনশেষে আমরা বিভিন্ন চরিত্রের গল্প বলছি। কী বিষয়ে বলছি সেটা গুরুত্বপূর্ণ নয়। তাতে নারীপ্রধান নাকি পুরুষ? এ কোনো প্রশ্নই নয়। সিনেমা ভালো হলে, সেটিই আসলে ‘হিরো’।”

নিজের ওপর বিশ্বাস রেখে অভিনয় চালিয়ে যেতে ইচ্ছুক জাহ্নবী। প্রত্যাশা রেখে জানালেন, ‘আশা রাখি, একদিন দৃষ্টিভঙ্গি বদলাবে। আমার সিনেমা নিয়ে আমাকে যখন বারবার জিজ্ঞেস করা হয়েছে, ‘হিরো কে?’, আমি জবাব দিয়েছি, ‘আমি’।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“নিজেকে প্রমাণ করতে মরিয়া”

প্রকাশের সময় : ০২:০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২