ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ ছোট ভাইয়ের স্ত্রী-সন্তানকে নিয়ে বড় ভাইয়ের বিদেশযাত্রা, এলাকায় চাঞ্চল্য যার সঙ্গে প্রেমের গুঞ্জন, তাকে নিয়ে মুখ খুললেন নোরা জিপিওর ২৯ কোটি টাকা আত্মসাৎ, আদালতের রায়ে ৫ বছরের কারাদণ্ড কালীগঞ্জ পৌরসভায় কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণ ভাতা ও সনদ বিতরণ  নবীনগরে প্রবাসী বিএনপির সংবর্ধনায় সিক্ত এমপি আব্দুল মান্নান পারিবারিক বিরোধের বলি জামাই, অভিযুক্ত শ্বশুর ও চাচা শ্বশুর রাজনগরে ৮টি ডাকাতি মামলার পলাতক সাফায়েত গ্রেপ্তার দুই ট্রাকের কারণে ৩০ ঘণ্টা বন্ধ কাপাসিয়া-গাজীপুর সড়ক, চরম ভোগান্তি কালীগঞ্জের জামালপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে, সেবা নিয়েছেন শতাধিক রোগী

নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ

তিমির ভৌমিক
  • প্রকাশের সময় : ০৮:৪৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / ১৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজার শহরতলীর গোমড়া এলাকায় অবস্থিত বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শিল্পনগরীতে ঝড়ে পড়ে যাওয়া একটি সরকারি গাছ টেন্ডার বা নিলাম ছাড়াই বিক্রির অভিযোগ উঠেছে। এই অভিযোগটি উঠেছে মৌলভীবাজার জেলা বিসিক কার্যালয়ের উপব্যবস্থাপক (ডেপুটি ম্যানেজার) মো. মাহমুদুল হাসানের বিরুদ্ধে।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো অনুমতি বা সরকারি নিয়ম-নীতি (টেন্ডার/নিলাম প্রক্রিয়া) অনুসরণ বা তোয়াক্কা না করেই গাছটি বিক্রি করে দেওয়া হয়েছে।

স্থানীয় গোমড়া এলাকার আহমদ মিয়া নামের এক ব্যক্তি গাছটি কিনেছেন। তিনি জানান যে, তিনি বিসিকের কর্মকর্তার কাছে টাকা দিয়ে গাছটির এক অংশ নিয়ে গেছেন এবং বাকি অংশও পরে নিয়ে যাবেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বিসিক শিল্পনগরীর ভেতর থেকে ঝড়ে পড়ে যাওয়া গাছের অংশ কেটে সরিয়ে নিতে দেখেন এবং পরে জানতে পারেন তা বিক্রি করা হয়েছে।

বিসিক কর্মকর্তা ও মালিক সমিতির বক্তব্যে

অভিযুক্ত কর্মকর্তা মো. মাহমুদুল হাসান প্রথমে দাবি করেন গাছটি বিক্রি করা হয়নি, কেবল সরিয়ে নেওয়া হয়েছে। পরে তিনি আবার দাবি করেন যে, গাছটি বিসিকের মৌলভীবাজার জেলা মালিক সমিতির সাধারণ সম্পাদক আফজাল উদ্দিন বিক্রি করেছেন।

বিসিক মালিক সমিতির সাধারণ সম্পাদক আফজাল উদ্দিন এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে জানান, গাছ বিক্রির সাথে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।

সরকারি সম্পদ বিক্রির ক্ষেত্রে প্রচলিত বিধি অনুযায়ী ওপেন টেন্ডার বা নিলাম প্রক্রিয়া বাধ্যতামূলক। এই অনিয়মের বিষয়ে বিসিকের সিলেট ও চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক পরিচালক (উপসচিব) খালেদ মাহমুদ জানান, সরকারি সম্পদ বিক্রির নির্দিষ্ট নিয়ম রয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ

প্রকাশের সময় : ০৮:৪৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬