ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা বহিষ্কার নোয়াখালীতে যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে হত্যা, চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার ‎‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ’—গঙ্গাচড়ায় মৎস্য পক্ষ উদযাপন দালালমুক্ত রংপুর মেডিকেল গড়ার ঘোষণা, ৩০ দিনে রোডম্যাপ নোয়াখালী কোম্পানীগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ কালীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে র‍্যালি, মাছের পোনা অবমুক্ত ও পুরস্কার বিতরণ প্রেমিকা দূরে সরে যাওয়ায় ক্ষোভ, হত্যা করলেন ৪ জনকে রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আবেদন কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত

নোয়াখালীতে যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে হত্যা, চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১০:২৮:২৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / 11 বার পড়া হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী সুমি আক্তারকে (২১) হত্যার অভিযোগে পলাতক স্বামী ইসমাইল হোসেনকে (২৫) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (১৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।

এর আগে শনিবার (১৫ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে চট্টগ্রাম নগরের ফৌজদারহাট এলাকা থেকে ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করে র‍্যাব।

গ্রেপ্তার ইসমাইল হোসেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দিলিলপুর গ্রামের মাইজা বেপারী বাড়ির এনামুল হক বাবুলের ছেলে।

র‍্যাব জানায়, ঈদুল আজহাকে কেন্দ্র করে স্ত্রী সুমি আক্তারের কাছে ছাগল ও স্টিলের আলমারি অথবা ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন ইসমাইল। ভুক্তভোগীর বাবা কিছু টাকা পাঠালেও দাবিকৃত টাকার পরিমাণ কম হওয়ায় গত বছরের ৬ জুন রাতে সুমিকে এলোপাতাড়ি মারধর করেন তিনি।

পরে গুরুতর আহত সুমিকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের অভিযোগের পর আদালতের নির্দেশে বেগমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। মামলায় ইসমাইল হোসেনকে প্রধান আসামি করা হয়েছে।

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু জানান, গ্রেপ্তার ইসমাইল হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাকে চট্টগ্রামের আকবরশাহ থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

নোয়াখালীতে যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে হত্যা, চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

প্রকাশের সময় : ১০:২৮:২৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬