ঢাকা
,
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নোয়াখালী সেনবাগে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বিয়ের আগে সর্বস্ব লুট! নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি,,
আইফোন ব্যবহার করছেন? জেনে নিন গুরুত্বপূর্ণ সতর্কবার্তা
শিক্ষার মানোন্নয়নে গঙ্গাচড়ায় প্রধান শিক্ষকদের সভা
চট্টগ্রামের সড়কে নামল গোলাপি বাস, চালক-সহকারী সবাই নারী
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার
তিন বছরেও হয়নি কালভার্ট, ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকোয় ৫ গ্রামের মানুষ
প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াখালীর কৃতী সন্তান সমাজসেবক গোলাম হাবিবের সাক্ষাৎ
নোয়াখালী,কোম্পানীগঞ্জ,বসুরহাটে শাহজালাল মার্কেটে ভয়াবহ আগুন, আহত ২; ক্ষয়ক্ষতির আশঙ্কা দেড় কোটি টাকা
কালীগঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও নানা কর্মসূচি অনুষ্ঠিত
নোয়াখালী সেনবাগে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
- প্রকাশের সময় : ০৩:১২:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / 2 বার পড়া হয়েছে
নোয়াখালীর সেনবাগে রুমা আক্তার (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ৩ নম্বর ডুমুরুয়া ইউনিয়নের হাজারীবাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রুমা আক্তার ডুমুরুয়া হাজারীবাড়ি এলাকার মো. জাফর হাজারীর স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে পরিবারের সদস্যদের অগোচরে নিজ বাড়ির দক্ষিণ ভিটার একটি দু-চালা টিনের ঘরের তীরের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে রুমা আক্তার আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ট্যাগস :





















