ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, কারাগারে দুই ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান তাজমিনের সঙ্গে কক্সবাজারের হোটেলে ‘স্ত্রী’ পরিচয়ে ছিলেন রিয়াজ রাজুর ডাকে কক্সবাজারে গিয়েছিল স্কুলছাত্রী তাজমিন নির্জন পথে নিয়ে তাজমিনকে ধর্ষণ, পরে হত্যা বান্ধবী ভালো নয়’, সন্দেহে ৬ মাস মেয়েকে স্কুলে পাঠাননি মা! আমতলী চৌরাস্তার দখল হওয়া ট্রাফিক পুলিশ বক্স ১৭ বছরেও উদ্ধার হয়নি, ঝুঁকিতে জনগন গংগাচড়ায় বড় মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী ‎ ধামইরহাটে নজরুল বর্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ, আটক ১

‘পরকীয়া করতে গিয়ে বোদায় পুলিশ সদস্য আটক’

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:০৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩
  • / 778 বার পড়া হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি, প্রতিদিনের পোস্ট  || পরকীয়া করতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা পড়েছে শেখ রেজওয়ান আহম্মেদ (৩৫) নামে এক পুলিশ সদস্য।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোর রাতে স্থানীয় জনতা গৃহবধূর বাড়িতেই প্রথমে শেখ রেজওয়ানকে আটক করেন।

আটক পুলিশ সদস্য নীলফামারী জেলা সদরের শহিদার রহমানের ছেলে। তিনি পঞ্চগড়ের বোদা থানায় কর্মরত।

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে পঞ্চগড়ের বোদা উপজেলার গরুহাটি ডাঙ্গা এলাকায় এক গৃহবধূর বাড়িতে এ ঘটনা ঘটে।

বিকেলে ওই পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে স্থানান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে ভুক্তভোগী পরকীয়া প্রেমিকা গৃহবধূর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

স্থানীয়রা জানান, বিয়ের কথা বলে গরুহাটি থানার ডাঙ্গা এলাকার এক গৃহবধূর সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করেন পুলিশ সদস্য রেজোয়ান। বৃহস্পতিবার গভীর রাতে ওই গৃহবধূর সঙ্গে দেখা করতে গিয়ে জনতার হাতে আটক হয় সে।

বোদা পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর কাউসার আলম মুঠোফোনে সাংবাদিকদের জানান, ওই গৃহবধূর সঙ্গে বেশ কিছুদিন থেকে পরকীয়া প্রেমের সম্পর্ক করেছিল শেখ রেজওয়ান। বৃহস্পতিবার রাতে গৃহবধূর সঙ্গে দেখা করতে গেলে স্থানীয়রা টের পেয়ে হাতে নাতে পুলিশ সদস্যকে আটক করে। পরে আমাকে খবর দেন স্থানীয়রা। এ সময় ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্য রেজওয়ানকে বোদা থানা পুলিশে দেওয়া হয়। গৃহবধূর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বোদা থানার ওসি সুজয় কুমার রায় জানায় পুলিশ কনেস্টবল রেজোয়ানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। তাকে ক্লোজড করে পঞ্চগড় পুলিশ লাইনে নেওয়া হয়েছে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

‘পরকীয়া করতে গিয়ে বোদায় পুলিশ সদস্য আটক’

প্রকাশের সময় : ০৫:০৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩