ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হোয়াটসঅ্যাপে এই একটি ভুলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, সাবধান! স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে আওয়ামী লীগ, দাবি শফিকুল আলমের ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগেই আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অবশেষে আটক সেই তানিয়া, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল! ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ সেন্টমার্টিনে আটকে পর্যটকদের পকেটে টান, ২০ টাকার ডিম ৫০ টাকা! বিগ বস বিতর্কে এবার মুখ খুললেন দর্শনা বরগুনার মেধাবী কনা রানীর পাশে জেলা প্রশাসন বাংলাদেশি রোগীদের জন্য থাইল্যান্ডে মাল্টিপল-এন্ট্রি ভিসার অনুরোধ বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

“পরের ম্যাচেই আমাকে ছাড়িয়ে যাও, মেসিকে বাতিস্তুতা”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৪:৪২:১১ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২
  • / 384 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || পরের ম্যাচেই আমাকে ছাড়িয়ে যাও, মেসিকে বাতিস্তুতা|

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপে প্রায় প্রতিটি ম্যাচেই আর্জেন্টিনার জয়ে অবদান রাখছেন লিওনেল মেসি।

সেমিফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার আসার পেছনে প্রতিটি ম্যাচেই সামনে থেকে অবদান রেখেছেন বিশ্বসেরা এই ফুটবলার। এখন পর্যন্ত পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে হয়েছেন ম্যাচ সেরা।

সেমিফাইনাল নিশ্চিতের আগে অবশ্য মেসি আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার গ্যাব্রিয়েল বাতিস্তুতার সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করেন। এতদিন বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টাইন হিসেবে সর্বাধিক গোলের রেকর্ডটি নিজের করে রেখেছিলেন বাতিস্তুতা। ডাচদের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে সে রেকর্ড স্পর্শ করেন মেসি।

এই রেকর্ড গড়ার পর মেসিকে অভিনন্দন জানিয়েছেন বাতিগোল নামে পরিচিত আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার।

মেসির রেকর্ড–ছোঁয়া গোলের পর বাতিস্তুতা আর্জেন্টিনার অধিনায়কের সঙ্গে নিজের পুরোনো একটি ছবি দিয়ে টুইট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘প্রিয় লিও, তোমাকে অভিনন্দন। আমি রেকর্ডটি ২০ বছর ধরে রেখেছি এবং উপভোগ করেছি। এখন রেকর্ডটি তোমার সঙ্গে ভাগাভাগি করতে পারাটা আমার জন্য বিরাট সম্মান ও আনন্দের।’

বাতিস্তুতা এরপর লেখেন, ‘আমার হৃদয়ের অন্তস্থল থেকে চাইছি, তুমি আমাকে পরের ম্যাচেই ছাড়িয়ে যাবে!’

গ্যাব্রিয়েল বাতিস্তুতা ফুটবল বিশ্বে বাতিগোল নামেই পরিচিত। ঝাকড়া চুলের জন্য বেশ খ্যাতি ছিল তার। বিশ্বকাপের ইতিহাসে একমাত্র ফুটবলার যিনি দুই আসরে হ্যাটট্রিক করেছেন। একটা সময় ৭৭ ম্যাচ খেলে ৫৪ গোল করে শীর্ষ গোলদাতার তালিকায়ও ছিলেন বাতিস্তুতা। তিন বিশ্বকাপে অংশ নিয়ে ১০ গোল করেছিলেন তিনি।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“পরের ম্যাচেই আমাকে ছাড়িয়ে যাও, মেসিকে বাতিস্তুতা”

প্রকাশের সময় : ০৪:৪২:১১ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২