ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে বসত বাড়িতে হামলা, ২৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ কালীগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত কালীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের চাল বিতরণ জনসমর্থনের জোয়ারে ভাসছেন আতিকুর রহমান শিশু, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও র‌্যালি  কালীগঞ্জে চালক ও যাত্রী ছদ্মবেশী ছিনতাইকারী আটক, উদ্ধার স্বর্ণালংকার ও মোবাইল ফোন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরী বিভাগে স্টাফদের ওপর হামলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার সারাদেশে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের অবস্থান সপ্তম কালীগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, গলায় ও মুখে অস্ত্রের আঘাতের চিহ্ন

পলাশে শিক্ষার্থীদের মাঝে ১৩০০ গাছের চারা বিতরণ

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : ০৫:২০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৩৮১ বার পড়া হয়েছে
৯২

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : “একটি শিশু, একটি গাছ প্রাণ প্রাচুর্যের পলাশ” এ শ্লোগানকে সামনে রেখে নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগে সকল শিক্ষার্থীরা পাচ্ছে ফলজ ও ভেষজ গাছের চারা।

এ উপলক্ষে বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের ১৩০০ শিক্ষার্থীদের মাঝে ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়।

পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে এ চারা তুলে দেন।

এ সময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী ও পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুন চন্দ্র দাস উপস্থিত ছিলেন।

পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম জানান, উপজেলার প্রত্যেকটি স্কুলের প্রায় ১৭ হাজার শিক্ষার্থীদের মাঝে আমরা এই ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণ করবো। প্রত্যেকটি শিক্ষার্থী এই চারা পাওয়ার পর বাড়িতে নিয়ে যাবে এবং বাড়ির আঙিনায় গাছের চারা রোপণ করবে। পরে তারা গাছ গুলোর যত্ন নিবে।

এক সময় গাছ গুলো যখন বড় হয়ে উঠবে তখন ফল ধরবে। আর এই ফল তারা খেতে পারবে। এতে করে শিক্ষার্থীরা গাছের প্রতি যত্নশীল হবে। যখন তারা গাছের পরিচর্যা করতে শিখবে তখন সে নিজের এবং দেশ ও জাতির সম্পর্কে আরও অনেক বেশি সচেতন হবে। এমনকি মানুষকেও সেবাযত্ন করতে পারবে তারা। এমন ধারণ থেকেই উপজেলার প্রত্যেক শিক্ষার্থীর জন্য ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

পলাশে শিক্ষার্থীদের মাঝে ১৩০০ গাছের চারা বিতরণ

প্রকাশের সময় : ০৫:২০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩