ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মেলা নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ, নথিপত্র দেখিয়ে তদন্ত দাবি ‎ জুলাই সনদ গুম করে দিয়েছে বিএনপি’—নাসীরুদ্দীন পাটওয়ারী ফিরলে রেহাই পাবেন না শেখ হাসিনা’—সারজিসের হুঁশিয়ারি গঙ্গাচড়ায় অটোচালক হত্যায় রহস্য, অটোরিকশার সন্ধান নেই নোয়াখালী শহরে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রতারণার চেষ্টা, টাকা চাওয়া হচ্ছে বিভিন্নজনের কাছে চাটমোহরে কুপিবাতি-হ্যারিকেনের আলোয় পুথিপাঠের আসর চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আজ কালীগঞ্জে মেয়ে জামাই শশুরকে কুপিয়ে হত্যা, ফেসবুকে ভিডিও দিয়ে অভিযুক্তের থানায় আত্মসমর্পণ পার্কে বন্দুক হাতে পোজ, ভিডিও ভাইরাল হতেই পুলিশের তদন্ত

“পাকিস্তানের বিদায় ঘণ্টা কি বেজে গেল”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৪:২১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
  • / 449 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || পাকিস্তানের বিদায় ঘণ্টা কি বেজে গেল|

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পরাজয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর শুরু পাকিস্তানের। আশা ছিল দ্বিতীয় ম্যাচে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়েকে হারিয়ে জয়ে ফেরার।

কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে ১৩১ রানের মামুলি স্কোরও তাড়া করে জয় ছিনিয়ে নিতে পারেনি বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান।

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শেষ ওভারে ১১ রান তাড়ায় ৯ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। ১ রানের জয়ে উল্লাসে মেতে ওঠে জিম্বাবুয়ে।

ভারত ও জিম্বাবুয়ের বিপক্ষে হেরে দুই ম্যাচে কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি পাকিস্তান। টেবিলের তলানিতে পড়ে আছে ২০০৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।

অন্যদিকে জিম্বাবুয়ে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় পজিশনে উঠে এসেছে। সুপার টুয়েলভে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। সেই ম্যাচ থেকে তারা অর্জন করে ১ পয়েন্ট। বৃহস্পতিবার পাকিস্তানকে হারিয়ে অর্জন করল ২ পয়েন্ট। সবমিলে জিম্বাবুয়ের পয়েন্ট হলো ৩।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৩০/৮ রান (শেন উইলিয়ামস ৩১, ব্র্যাড ইভান্স ১৯*; মোহাম্মদ ওয়াসিম ৪/২৪)।

পাকিস্তান: ২০ ওভারে ১২৯/৮ রান (শান মাসুদ ৪৪, মোহাম্মদ নওয়াজ ২২, শাদাব খান ১৭)।

ফল: জিম্বাবুয়ে ১ রানে জয়ী।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“পাকিস্তানের বিদায় ঘণ্টা কি বেজে গেল”

প্রকাশের সময় : ০৪:২১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২