ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাসপোর্ট কর্মকর্তার বাসভবনে নারী, স্থানীয়দের খবরে আটক দুজন ১৫ বছরের চাকরিতে শতকোটি টাকার সম্পদ, প্রশ্নের মুখে কর্মকর্তা মনিরুজ্জামান কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুই যুবকের খাবারের লোভ দেখিয়ে বৃদ্ধাকে ধর্ষণ, দুজন আটক নবীনগরে ভ্রাম্যমাণ আদালতে ঔষধ ব্যবসায়ীদের জরিমানা বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠানে আগুনের নির্দেশ, ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফোনালাপ কালীগঞ্জে দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও ক্রেস্ট বিতরণ ৪৪ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, শিক্ষক ৩০ জন শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে বিদ্যুৎ ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন নারীকে পিছিয়ে রেখে উন্নত দেশ গড়া সম্ভব নয়: ডিসি ফরিদা

পাসপোর্ট কর্মকর্তার বাসভবনে নারী, স্থানীয়দের খবরে আটক দুজন

শেরপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১১:২২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / ৪ বার পড়া হয়েছে

শেরপুর জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আটক করা হয়েছে। গভীর রাতে অফিসের ভেতর থেকে এক নারীসহ তাকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৩টার দিকে শেরপুর পৌরসভার নবীনগর নয়াপাড়া এলাকায় পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় এডির বাসভবনে এ ঘটনা ঘটে। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল রানা বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় সহকারী পরিচালকের বাসভবনে এক অপরিচিত নারীকে প্রবেশ করতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি নিয়ে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে শেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মো. রুস্তম আলী ও ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তথ্য যাচাই ও জিজ্ঞাসাবাদের জন্য সহকারী পরিচালক ও ওই নারীকে থানায় নেওয়া হয়েছে।

ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই নারী সহকারী পরিচালক মো. রুস্তম আলীর দূরসম্পর্কের শালী। তার বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর এলাকায়। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান আছে।

এদিকে গণমাধ্যম কর্মীরা ওই নারীকে প্রশ্ন করলে তিনি একেক সময় একেক তথ্য প্রদান করেন যা এডির বক্তব্যের সঙ্গে মিল পাওয়া যায়নি। এমনকি তিনি তার দূর সম্পর্কের শালী দাবি করলেও সহকারী পরিচালকের গ্রামের বাড়ি কোন জায়গায় এটা পর্যন্ত বলতে পারেনি।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

পাসপোর্ট কর্মকর্তার বাসভবনে নারী, স্থানীয়দের খবরে আটক দুজন

প্রকাশের সময় : ১১:২২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬