ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হোয়াটসঅ্যাপে এই একটি ভুলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, সাবধান! স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে আওয়ামী লীগ, দাবি শফিকুল আলমের ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগেই আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অবশেষে আটক সেই তানিয়া, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল! ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ সেন্টমার্টিনে আটকে পর্যটকদের পকেটে টান, ২০ টাকার ডিম ৫০ টাকা! বিগ বস বিতর্কে এবার মুখ খুললেন দর্শনা বরগুনার মেধাবী কনা রানীর পাশে জেলা প্রশাসন বাংলাদেশি রোগীদের জন্য থাইল্যান্ডে মাল্টিপল-এন্ট্রি ভিসার অনুরোধ বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

পেরুতে বিক্ষোভে প্রাণ গেল ২০, পদত্যাগ দুই মন্ত্রীর

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৬:৪০:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২
  • / 637 বার পড়া হয়েছে

ফাইল ছবি

প্রতিদিনের পোস্ট ডেস্ক: পেরুর সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোর অভিশংসনকে কেন্দ্র করে দেশটিতে চলমান সহিংস বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে গত শুক্রবার দেশটির দুজন গুরুত্বপূর্ণ মন্ত্রী পদত্যাগ করেছেন। বিবিসি ও রয়টার্স জানায়, দুই মন্ত্রীর একজন শিক্ষামন্ত্রী প্যাট্রিসিয়া কোরেয়া। অপরজন সংস্কৃতিমন্ত্রী জাইর পেরেজ।

গত শুক্রবার পদত্যাগের পর প্যাট্রিসিয়া টুইট বার্তায় বলেন, ‘নিজ দেশের মানুষের এভাবে প্রাণ হারানোর কোনো যৌক্তিকতা নেই। রাষ্ট্রীয় সহিংসতা অসামঞ্জস্যপূর্ণ। তা মানুষের প্রাণ কেড়ে নেওয়ার কারণ হতে পারে না।’ দেশটির সরকারি কর্মকর্তারা জানান, গত বৃহস্পতিবার কেন্দ্রীয় আয়াকুচো অঞ্চলে সেনাবাহিনী ও পেদ্রো কাস্তিলোর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আরও আটজন নিহত হয়েছেন। এ পর্যন্ত বিক্ষোভে অন্তত ২০ জন নিহত হয়েছেন।

৭ ডিসেম্বর তৎকালীন প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করা হয়। বেআইনিভাবে দেশের পার্লামেন্ট বিলুপ্ত করার চেষ্টার অভিযোগে তাঁকে গ্রেপ্তারের পর দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সে সময় নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দিনা বোলুয়ার্তে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

পেরুতে বিক্ষোভে প্রাণ গেল ২০, পদত্যাগ দুই মন্ত্রীর

প্রকাশের সময় : ০৬:৪০:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২