ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হোয়াটসঅ্যাপে এই একটি ভুলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, সাবধান! স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে আওয়ামী লীগ, দাবি শফিকুল আলমের ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগেই আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অবশেষে আটক সেই তানিয়া, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল! ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ সেন্টমার্টিনে আটকে পর্যটকদের পকেটে টান, ২০ টাকার ডিম ৫০ টাকা! বিগ বস বিতর্কে এবার মুখ খুললেন দর্শনা বরগুনার মেধাবী কনা রানীর পাশে জেলা প্রশাসন বাংলাদেশি রোগীদের জন্য থাইল্যান্ডে মাল্টিপল-এন্ট্রি ভিসার অনুরোধ বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

“পোল্যান্ডের জয়ে আরও চাপে আর্জেন্টিনা”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৬:৪৭:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
  • / 331 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || পোল্যান্ডের জয়ে আরও চাপে আর্জেন্টিনা|

রূপকথার গল্প আর লেখা হলো না সৌদি আরবের। কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে হেরেছে সৌদি আরব। এই সুযোগ কাজে লাগিয়ে আসরে প্রথম জয়ে টিকে রইল পোলিশরাও। পোল্যান্ডের হয়ে একটি করে গোল করেন পিওতর জেলিনস্কি ও রবার্ট লেভান্ডভস্কি।

আজ শনিবার ‘সি’ গ্রুপের ম্যাচে এডুকেশন সিটি স্টেডিয়ামে খেলতে নামে দুই দল। তবে পুরো ম্যাচে দারুণ আধিপত্য বিস্তার করে খেলেও কোনো গোলের দেখা পায়নি সৌদি।

পোলিশদের এই জয়ে একই গ্রুপে থাকা আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সমীকরণ আরও কঠিন হলো।

আজ রোববার রাত ১টায় আর্জেন্টিনা লুসাইল স্টেডিয়ামে খেলবে মেক্সিকোর বিপক্ষে। এ ম্যাচ হারলেই বিশ্বকাপ থেকে ছিটকে যাবেন মেসিরা । তবে জিতলে টিকে থাকবে নকআউট রাউন্ডের আশা।

বর্তমানে এই গ্রুপে দুই ম্যাচ শেষে এক জয় ও এক ড্রতে পোল্যান্ড ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে। এক জয় ও এক হারে সৌদি আরবের পয়েন্ট ৩। মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনা হেরে গেলে মেক্সিকোর পয়েন্ট হবে পোল্যান্ডের সমান ৪। তখন আর্জেন্টিনা তাদের পরের ম্যাচে পোল্যান্ডের সঙ্গে জয় পেলেও তাদের পয়েন্ট হবে ৩। এরই মধ্যে দুই ম্যাচ শেষে মেক্সিকো ও পোল্যান্ডের ৪ পয়েন্ট থাকায় বাদ পড়বে আর্জেন্টিনা।

আর্জেন্টিনা যদি মেক্সিকোর বিপক্ষে জয় পায়, তাহলে আর্জেন্টিনার পয়েন্ট হবে ৩। মেক্সিকোর পয়েন্ট থাকবে ১। পয়েন্ট তালিকার অন্য দুই দল সৌদি আরব ও পোল্যান্ডের পয়েন্ট থাকবে যথাক্রমে ৩ ও ৪।

এরপর এই গ্রুপে ম্যাচ বাকি থাকবে দুটি। আর্জেন্টিনা খেলবে পোল্যান্ডের বিপক্ষে। আর মেক্সিকোর ম্যাচ সৌদি আরবের সঙ্গে। সৌদি আরব সে ম্যাচে না হারলেই পৌঁছে যাবে পরের রাউন্ডে। তবে মেক্সিকো জিতলে বাদ পড়বে আরব দেশটি, পরের রাউন্ডে যাবে মেক্সিকো।

আর অন্য ম্যাচে পোল্যান্ড যদি মেসিদের বিপক্ষে হার এড়াতে পারে, তাহলে লেভানডফস্কিরা পৌঁছে যাবে নকআউট রাউন্ডে। তবে আর্জেন্টিনা জিতলে ৬ পয়েন্ট নিয়ে উঠে যাবে আর্জেন্টিনা। সৌদি আরবের বিপক্ষে পোল্যান্ডের জয়ের পর বিশ্বকাপে টিকে থাকতে বাকি দুই ম্যাচ জিততেই হবে মেসিদের।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“পোল্যান্ডের জয়ে আরও চাপে আর্জেন্টিনা”

প্রকাশের সময় : ০৬:৪৭:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২