ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ শ্রীমঙ্গলে দা নিয়ে পুলিশের ওপর হামলা আসামি ছিনতাই মুক্তার হত্যার বিচার দাবিতে মানববন্ধন নবীনগরে ঘুষিতে দুধ ব্যবসায়ীর মৃত্যু

“পোল্যান্ডের বিপক্ষে জিততে মরিয়া ফ্রান্স”

রিপু
  • প্রকাশের সময় : ০৩:৫১:০২ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
  • / ২৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || পোল্যান্ডের বিপক্ষে জিততে মরিয়া ফ্রান্স|

প্রথম পর্বের হিসেবে নিকেশ শেষে এখন নকআউটের বাঁচা-মরার লড়াই। এখানে পা হড়কালেই শেষ হবে বিশ্বকাপ মিশন। তাই নকআউট স্টেজে সিরিয়াস প্রতিটি দলই। প্রথম পর্বের ভুল ক্রুটিগুলো সেরে নতুন করে জয়ের নেশায় নামবে দলগুলো। রোববার দ্বিতীয় পর্বের ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স ও পোল্যান্ড। কাতারের আল থুমামা স্টেডিয়ামে রাত ৯টায় মুখোমুখি হবে তারা।

ফ্রান্স এবারের বিশ্বকাপে এসেছে অর্ধেক শক্তির দল নিয়ে। বিশ্বকাপ শুরুর আগেই দলের অন্যতম মিডফিল্ডার এনগোলা কান্তে, পল পগবা ও ফরোয়ার্ড করিম বেনজেমা ইনজুরির কারণে দল থেকে ছিটকে যান। তাদের সঙ্গে যোগ হয় আরও দুজন প্রেসনেল কিম্বাবে ও এনকুকু।

এই অবস্থা নিয়েও শুরুটা বেশ দারুণ করে ফ্রান্স। চুয়োমেনি, কামাভিঙ্গা, এমবাপ্পে, জিরুদ আর গ্রিজম্যানদের নিয়ে প্রথম ম্যাচে ৪-১ গোলে উড়িয়ে দেয় অস্ট্রেলিয়াকে। পরের ম্যাচে শক্তিশালী ডেনমার্ককে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে ফেলে দিদিয়ের দেশমের দল। শেষ ম্যাচে সাইড বেঞ্চ বাজিয়ে দেখতে গিয়ে অঘটনের শিকার হয় ফ্রান্স। তিউনিশিয়ার কাছে হারে ১-০ ব্যবধানে। তারপরও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট স্টেজে উঠে আসে তারা।

পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফ্রান্সই ফেবারিট হিসেবে খেলবে। ফ্রান্সের সবচেয়ে বড় শক্তি তাদের আক্রমণভাগ। অভিজ্ঞ বেনজেমা ইনজুরির কারণে ছিটকে গেলেও এমবাপ্পে, জিরুদ, গ্রিজম্যানেরা দলকে ঠিকই লক্ষ্যে রেখেছেন। মিডফিল্ডে ভালোই খেলছেন কামাভিঙ্গা ও চুয়োমেনি। তবে ফ্রান্সের ডিফেন্স নিয়ে দুশ্চিন্তা রয়েই গেছে। ভারান এখনো পুরোপুরি ফিট নয়। থিও হার্নান্দেজ প্রথম ম্যাচেই ছিটকে গেছেন। তবে গোলবারে অধিনায়ক হুগো লরিস আস্থার পরিচয় দিয়ে যাচ্ছেন। এমবাপ্পে ৩ গোল করে এখন সেরা গোলদাতাদের তালিকায় সবার ওপরে আছেন। তার সঙ্গে যৌথভাবে আছেন ইকুয়েডরের ভ্যালেন্সিয়া।

অপরদিকে পোল্যান্ড প্রথম দুই ম্যাচে ভালো খেললেও, শেষ ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে একেবারেই দাঁড়াতে পারেনি তারা। অধিনায়ক রবার্ট লেভানডভস্কির ওপরই নির্ভর করছে পোলিশদের অনেক কিছু। তাছাড়া তাদের গোলরক্ষক ভয়চেক সেজনি গোলবারের নিচে আস্থার প্রতীক বলা চলে। গ্রুপ পর্বের দুই ম্যাচে দুটি পেনাল্টি রুখে দিয়েছেন তিনি। যার মধ্যে একটি আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির। তবে ফ্রান্সকে সহজে ছেড়ে কথা বলবেনা পোল্যান্ড। বিশ্বকাপে ফ্রান্সকে হারানোরও সুখস্মৃতি রয়েছে পোল্যান্ডের। ১৯৮২ সালের বিশ্বকাপ ফুটবলে স্থান নির্ধারনী ম্যাচে ফ্রান্সকে হারিয়েছিল তারা

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“পোল্যান্ডের বিপক্ষে জিততে মরিয়া ফ্রান্স”

প্রকাশের সময় : ০৩:৫১:০২ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২