ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

“প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সেই স্মৃতির জামিন স্থগিত”

রিপু
  • প্রকাশের সময় : ০১:৩৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
  • / ৩৯৮ বার পড়া হয়েছে
৭৪

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সেই স্মৃতির জামিন স্থগিত|

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা মামলায় রাজবাড়ী মহিলা দল নেত্রী সোনিয়া আক্তার স্মৃতিকে (৩৫) হাইকোর্টের দেওয়া জামিন আগামী সোমবার পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ওইদিন বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় এক নাম্বার ক্রমিকে থাকবে বলে আদেশে বলা হয়েছে।

বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এজে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরসেদ।

এর আগে স্মৃতির পক্ষে দুপুর ১টা ৪৫ মিনিটে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী, মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালসহ বিএনপিপন্থী দুই শতাধিক আইনজীবী চেম্বার আদালতে প্রবেশ করেন।

গত ৫ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে স্মৃতির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। রাজবাড়ীর ১নং আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কায়ছুন নাহার সুরমা এ আদেশ দেন।

এরপর গত ৩০ অক্টোবর স্মৃতিকে জামিন দেন হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি সাহেদ নুরউদ্দিনের বেঞ্চ। সেদিন আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। পরে এ জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

গত ৪ অক্টোবর মধ্যরাতে শহরের ৩ নাম্বার বেড়াডাঙ্গা এলাকা থেকে সোনিয়া আক্তার স্মৃতিকে গ্রেফতার করা হয়। তার স্বামীর নাম মো. খোকন মিয়া। তিনি প্রবাসী। স্মৃতি শহরের ৩ নাম্বার বেড়াডাঙ্গা এলাকায় বসবাস করেন

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সেই স্মৃতির জামিন স্থগিত”

প্রকাশের সময় : ০১:৩৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২