ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব উদ্বোধন শাপলা চত্বরে গণহত্যা হলে ‘কওমি জননী’ উপাধি পেলেন কীভাবে? গর্তে পড়েছেন তারেক রহমান!’—পাটওয়ারীর মন্তব্যে। এখানে মামাকে বিয়ে করাটা স্বাভাবিক’, বললেন কীর্তি বরগুনায় অভিভাবকহীন ৩৯ শিশুর হাতে কম্বল তুলে দিয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠকে বসেন আ.লীগের চার নেতা হোয়াটসঅ্যাপে এই একটি ভুলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, সাবধান! স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে আওয়ামী লীগ, দাবি শফিকুল আলমের ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগেই আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অবশেষে আটক সেই তানিয়া, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল!

“প্রবাসীর স্ত্রীকে ১০০ বেত্রা’ঘা’ত-গ’লায় জু’তার মালা, গ্রেফতার ৪”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০১:০৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
  • / 414 বার পড়া হয়েছে

নাটোর জেলা প্রতিনিধি: “প্রবাসীর স্ত্রীকে ১০০ বেত্রা’ঘা’ত-গ’লায় জু’তার মালা, গ্রেফতার ৪”

নাটোরের সিংড়ায় অনৈতিক সম্পর্কের অভিযোগে প্রবাসীর স্ত্রীকে একশ বেত্রাঘাতের ঘটনায় করা মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ভেংড়ী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন একই গ্রামের আব্দুল হামিদ, আব্দুস সালাম, হাফিজুর রহমান ও মো. ইব্রাহিম।

সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম চারজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বুধবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার পূর্ব ভেংড়ী গ্রামে অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে এক যুবকসহ দুই সন্তানের জননী প্রবাসীর স্ত্রীকে দড়ি দিয়ে বেঁধে রাখেন এলাকার কয়েকজন। স্বামী বিদেশে থাকায় দুই সন্তান নিয়ে বসবাস করতেন ওই নারী। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গ্রাম্য সালিশ বসানো হয়। সেখানে বিচারকের ভূমিকা পালন করেন গ্রামেরই কয়েকজন।

সালিশে ওই নারীকে ১০০ বেত্রাঘাত ও জুতার মালা পরিয়ে পুরো গ্রাম ঘোরানোর সিদ্ধান্ত হয়। সেইসঙ্গে আটক যুবককে ১০০ বেত্রাঘাত ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে প্রবাসীর স্ত্রীকে জুতার মালা পরিয়ে গ্রামে ঘোরানো হয়।

এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে। পরে রাতেই ভুক্তভোগী ওই নারী ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২০-২৫ জনের নামে মামলা করেন।

পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

এই নিউজটি শেয়ার করুন

“প্রবাসীর স্ত্রীকে ১০০ বেত্রা’ঘা’ত-গ’লায় জু’তার মালা, গ্রেফতার ৪”

প্রকাশের সময় : ০১:০৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২