ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রুমিন ফারহানার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখতে পায় দুষ্ট লোকেরা’ অমানবিক নির্যাতনের অভিযোগ, ১১ বছরের শিশুর ধর্ষণ মামলায় চার্জশিট কক্সবাজারে যুবক হত্যা মামলার আসামির পুলিশ হেফাজতে মৃত্যু স্ত্রীর পরকীয়া ধরতে গিয়ে বিপাকে স্বামী, শেষমেশ নিজেই ফাঁসলেন সোলার সেচে বদলে যাচ্ছে নবীনগরের কৃষির চিত্র কানাডার মাটিতে শুরু জায়েদ-অধরার প্রেমের অধ্যায় মালয়েশিয়ায় অভিযানে ২৪৫ বাংলাদেশি আটক একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে নোয়াখালী,কোম্পানীগঞ্জে কার্যক্রম শূন্য! শিক্ষার্থীদের সাফল্যে প্রগতি ব্যায়ামাগারের সংবর্ধনা সৎ বাবার বিরুদ্ধে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ
প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ায় ইউক্রেনের যুবক

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৮:৪২:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
  • / 293 বার পড়া হয়েছে

ম্যাসেঞ্জারে পরিচয়। টানা দুই বছরের প্রেম। বাধা হয়নি ছয় হাজার কিলোমিটারের পথ। বাধা হয়নি ধর্ম। প্রেমের শেষ পরিণয় বিয়েতে আবদ্ধ হয়েছেন তারা।

ইউক্রেনের নাগরিক অ্যান্দ্রো প্রকিপ। নাম বদলে এখন মোহাম্মদ। বিয়ে করেছেন বাংলাদেশের বৃষ্টি আক্তারকে। স্বামীর সঙ্গে নাম মিলিয়ে বৃষ্টির নাম এখন বৃষ্টি প্রকিপ।

সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের সীমান্তবর্তী কালাছড়া গ্রামে দেখা মিলে বৃষ্টি ও প্রকিপের।

কথা বলেন তাদের ভালোবাসা নিয়ে। জানালেন বিয়ে করতে পেরে তারা খুশি। সবার দোয়া চান তারা।

কালাছড়া গ্রামের কামাল মিয়ার মেয়ে বৃষ্টি। এসএসসি পাস। টুকটাক ইংরেজি জানেন। বছর দুয়েক আগে ফেসবুকে রিকোয়েস্ট পাঠান প্রকিপকে। সেই থেকে প্রেমের শুরু। গত ১৯ ডিসেম্বর বেলজিয়াম থেকে বাংলাদেশে আসেন প্রকিপ। সেদিনই বিয়ে করেন বৃষ্টিকে।

কথা হলে বৃষ্টি জানান, প্রকিপকে পেয়ে তিনি বেশ খুশি। প্রকিপ শুরু থেকেই বলছিলেন বিয়ে করবেন। শেষ পর্যন্ত সে তার কথা রেখেছে। আমিও তার সাথে চলে যেতে প্রসেস করছি।

প্রকিপ জানায়, তার বিয়ে করা দরকার ও সে মুসলিম হবে- এ দুটি বিষয় আকৃষ্ট করেছে তাকে। বৃষ্টিকে বিয়ে করতে পেরে সে খুব খুশি। বাংলাদেশ তার ভালো লাগছে।

ইউনিয়ন পরিষদ মেম্বার ফরহাদ আলী প্লপ্রতিদিনের পোস্টকে বলেন, প্রেমের এমন ঘটনায় তারা সবাই খুশি। এ দম্পত্তিকে দেখতে দূর দুরান্ত থেকে অনেকেই ছুটে আসছেন।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ায় ইউক্রেনের যুবক

প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ায় ইউক্রেনের যুবক

প্রকাশের সময় : ০৮:৪২:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪