ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে ডা. জুবায়ের সাংবাদিকের সাথে অসদাচরণে অভিযোগ, তদন্ত কমিটি গঠন বখাটের ব্ল্যাকমেইলের শিকার নবম শ্রেণীর ছাত্রীর মৃত্যুর অভিযোগ “ফ্রি ফায়ার” গেম নিয়ে মৌলভীবাজারে সংঘর্ষ বজ্রঘাতে পাঁচ চা-শ্রমিক নারী আহত কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্ক্রিনিং সাফল্যে প্রথম শ্রীমঙ্গল উপজেলার ডা. সিনথিয়া তাসমিন কালীগঞ্জে ভুমিসেবা মেলায় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান কালীগঞ্জে সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি অভিযোগ বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রি, কালীগঞ্জে দুই হোটেলকে জরিমানা

“ফেক ফিল্ডং’ এর আইন ও শাস্তি”

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৬:৪৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
  • / ৪৩৭ বার পড়া হয়েছে
৮৮

স্পোর্টস ডেস্ক || ‘ফেক ফিল্ডং’ এর আইন ও শাস্তি।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে ২ নভেম্বর ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। এদিন নানা ঘটনার জন্ম দিয়ে অবশেষে ৫ রানের হার মেনে নিতে হয় বাংলাদেশকে।

এর মধ্যে আলোচনায় ছিল বৃ্ষ্টি, ভেজা মাঠ আর এগুলো ছাপিয়ে কোহলির ‘ফেক ফিল্ডিং’তো আইসিসিকেই এখন প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। ‘ফেক ফিল্ডিং’ এর পেনাল্টি হিসেবে ৫ রান যোগ হলে বাংলাদেশের জয়ের হিসেবটা অন্যরকমও হতে পারতো।

এদিন টস হেরে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৮৪ রান করেন বিরাট কোহলিরা।

লক্ষ্য তাড়া করতে নেমে লিটন দাসের ঝড়ো ব্যাটিংয়ে ৭ ওভারে ৬৬ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। ম্যাচের এই পরিস্থিতিতে জয়ের স্বপ্ন দেখছিলেন টাইগাররা। কিন্তু বাঁধা হয়ে আসে বৃষ্টি।

ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে বৃষ্টির সময়ে বাংলাদেশের প্রয়োজন ৪৯ রান। সে অনুযায়ী তখন ১৭ রানে এগিয়ে ছিলেন টাইগাররা। তার মানে বৃষ্টির কারণে খেলা যদি আর মাঠে না গড়াতো তাহলে বৃষ্টি আইনে জিতে যেত বাংলাদেশ।

এদিকে, বৃষ্টির পর বাংলাদেশের সামনে নতুন লক্ষ্য দাঁড়ায় ১৬ ওভারে ১৫১। কিন্তু ৫ রানের হার অনেক কিন্তুর জন্ম দেয়। খেলা শেষে বাংলাদেশ দলের আফসোস, প্রাপ্য ৫টি রান পায়নি তারা। টাইগারদের পক্ষ থেকে ‘ফেক ফিল্ডিংয়ের’ অভিযোগ তোলা হলেও পেনাল্টি দেওয়া হয়নি ভারতীয় দলকে। বৃষ্টির আগেই ঘটে এই ঘটনা।

cricket news

জানা গেছে, ঘটনার সময় উইকেটে থাকা ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত তাৎক্ষণিক অভিযোগ করেন আম্পায়ারের কাছে। তবে আম্পায়ার তাকে জানান, এরকম কিছু তাদের চোখে পড়েনি।

এদিকে বৃষ্টি বিরতিতে বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামও আম্পায়ারদের সঙ্গে গিয়ে কথা বলেন এটা নিয়ে। আম্পায়াররা তখনও বলেন, তারা এরকম কিছু দেখেননি। আর তাতেই টাইগাররা বঞ্চিত হন পেনাল্টির রান থেকে।

# ফেক ফিল্ডিং কি?
পাঁচ বছর আগে ফেক ফিল্ডিংয়ের নিয়ম চালু হয়। আগে ব্যাটসম্যান শট খেলার পর ফিল্ডার ফিল্ডিং করতে গিয়ে বল না ধরেই থ্রো করার ভান করতেন। তাতে অনেক সময়ই ব্যাটসম্যানরা বিভ্রান্ত হতেন, রান আউটও হয়ে যেতেন।

এটা বাড়তে থাকায় ২০১৭ সালে আইসিসি নিয়ম চালু করে পেনাল্টির।

# আইন কি বলে?
আইন অনুযায়ী, ‘কোনও ফিল্ডার তার কথা বা কাজ দিয়ে ইচ্ছাকৃতভাবে ব্যাটসম্যানের মনোযোগ ভিন্নমুখী করলে বা বিভ্রান্ত করার চেষ্টা কিংবা বাধার সৃষ্টি করলে, তা অন্যায় হবে।”

#এর শাস্তি কি?
সেক্ষেত্রে শাস্তি হিসেবে ব্যাটিং দলের সঙ্গে ৫ রান যোগ হয় এবং বলটিকে ঘোষণা করা হয় ‘ডেড’হিসেবে। সূত্র: নাইন নিউজ, ক্রিকইনফো।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“ফেক ফিল্ডং’ এর আইন ও শাস্তি”

প্রকাশের সময় : ০৬:৪৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২