ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা কুলাউড়ায় ডাকাতির ঘটনায় ২ জনসহ গ্রেপ্তার-৭ আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক

“বাংলাদেশ একাদশে ২ পরিবর্তন”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৬:১৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
  • / 338 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বাংলাদেশ একাদশে ২ পরিবর্তন|

চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে মাঠে নেমেছে লিটন বাহিনী। আজও টস ভাগ্য বাংলাদেশ অধিনায়কের পক্ষে গেছে। টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানানো হয়েছে।

ভারতের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জেতার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। আজ শীতের সকালের শিশির কাজে লাগাতে চান লিটন।

এ কারণে একাদশে বাড়তি পেসার নেওয়া হয়েছে। চোট পাওয়ায় আগের দুই ম্যাচ খেলতে পারেননি তাসকিন। শিশির ভেজা পিচে তাসকিনের গতি কাজে লাগাতে চায় বাংলাদেশ।

তাসকিনকে একাদশে ঠাঁই করে দিতে স্পিনার নাসুমকে বিশ্রামে রাখা হয়েছে।

ব্যাটিংয়ে পরিবর্তন আনা হয়েছে। ওপেনার নাজমুল হোসেন শান্তর বদলে সুযোগ দেওয়া হয়েছে ইয়াসির আলী চৌধুরীকে।

ভারতীয় দলেও আছে দুটি পরিবর্তন। ইশান কিশান ও কুলদীপ যাদব খেলবেন একাদশে।

সিরিজের প্রথম ম্যাচে মেহেদী হাসান মিরাজের বীরত্বে ১ উইকেটের নাটকীয় জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতেও নায়ক মিরাজ। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে দলকে ব্যাটিং বিপর্যয়ের মুখ থেকে বাঁচান তরুণ উদীয়মান এ অলরাউন্ডার। বল হাতেও এই দুই ম্যাচেই অবদান রেখেছেন মিরাজ। আর তাতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

৭ বছর আগে দেশের মাঠে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচ জয়ের পর শেষ ম্যাচে হেরে যায় বাংলাদেশ। এবার সেই স্মৃতি ভুলে ভারতকে হোয়াইট ওয়াশ করতে চায় টাইগাররা।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী, সাকিব আল হাসান, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

ভারতীয় একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), ইশান কিশান, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদপ, মোহাম্মদ সিরাজ ও উমরান মালিক।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“বাংলাদেশ একাদশে ২ পরিবর্তন”

প্রকাশের সময় : ০৬:১৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২