ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজবাড়ীতে নারী ব্যবসায়ীকে মারধর, লাথির দৃশ্য ভাইরাল নবীনগরে ভাসমান সবজি চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় চীনের মডেল নিতে চাই’ ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে কঠোর হচ্ছে ঢাকা, প্রধান সড়কে নিষেধাজ্ঞা টাকা-সোনা নিয়ে স্ত্রী উধাও, প্রবাসী স্বামীর অভিযোগে নতুন মোড় আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৮ নারী-পুরুষকে আটক চিকিৎসায় অবহেলায় মৃত্যু’—মানিকগঞ্জে স্বজনদের অভিযোগ চিকিৎসা নিতে এসে নিথর দেহে ফিরলেন শিক্ষিকা, স্বামীর চোখে সেই ভয়াবহ মুহূর্ত আমদানি-রপ্তানি বন্ধ হিলি বন্দরে, বিপাকে ব্যবসায়ী ও শ্রমিকরা মেলা নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ, নথিপত্র দেখিয়ে তদন্ত দাবি ‎

“বাংলাদেশ সফরে আসছেন সৌদি যুবরাজ”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৯:০৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
  • / 423 বার পড়া হয়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || “বাংলাদেশ সফরে আসছেন সৌদি যুবরাজ”।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আগামী বছরের শুরুর দিকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বাংলাদেশ সফরে আসছেন। ২০২৩ সালের শুরুর দিকে তিনি বাংলাদেশ সফর করবেন। যা দুদেশের সম্পর্ক বৃদ্ধিতে অনন্য ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (১ নভেম্বর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ ও সৌদি আরব যৌথ কমিশনের ১৪তম সভা অনুষ্ঠিত হয়। রিয়াদের ডিজিটাল সিটিতে অবস্থিত ক্রাউন প্লাজা হোটেলে ৩০-৩১ অক্টোবর তারিখে দুই দিনব্যাপী যৌথ কমিশনের এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইআরডি সচিব শরিফা খান। সৌদি পক্ষে নেতৃত্ব দেন সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ড. আব্দুল্লাহ বিন নাসের বিন মোহাম্মদ আবুথনাইন।

সভায় জ্বা.লানি সহযোগিতা বৃদ্ধিতে সৌদি আরব ও বাংলাদেশ একটি টাস্কফোর্স গঠনে সম্মত হয়। জ্বা.লানি খাতে সহযোগিতার বিষয়ে দুই দেশের সুবিধাজনক সময়ে নিয়মিত সভা করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি জরুরি ভিত্তিতে বাণিজ্যিকভাবে এলএনজি সরবরাহ ও ইস্টার্ন রিফাইনারি ইউনিট দুই প্রকল্পে সৌদি বিনিয়োগের জন্য বাংলাদেশ অনুরোধ জানালে দেশটি সহযোগিতার আশ্বাস দেয়।

এছাড়া সৌদি আকওয়া পাওয়ার বাংলাদেশে ১ হাজার মেগাওয়াট সোলার পাওয়ার ও ৭৩০ মেগাওয়াটের গ্যাস বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়ে আলোচনা হয়।

সভায় দুই দেশের নৌ পেশাজীবীদের মধ্যে নিয়োগ, প্রশিক্ষণসহ অন্যান্য সম্ভাব্য ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশের নৌ পরিবহন মন্ত্রণালয় এবং সৌদির যোগাযোগ মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে সৌদিতে নিযুক্ত রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এবং সৌদির পক্ষে মেরিটাইম ট্রান্সপোর্টের ডেপুটি আব্দুল রহমান এম আল থুনায়েন স্মারকে স্বাক্ষর করেন।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“বাংলাদেশ সফরে আসছেন সৌদি যুবরাজ”

প্রকাশের সময় : ০৯:০৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২