বাউফলে কীটনাশক পান করে প্রাণ গেল ৫০ বছরের নারীর
- প্রকাশের সময় : ০৩:০১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / 7 বার পড়া হয়েছে
পটুয়াখালীর বাউফলে ধানে ব্যবহৃত কীটনাশক সেবন করে জাকিয়া বেগম (৫০) নামে নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের পূর্ব কালাইয়া ৭ নম্বর ওয়ার্ডের আকন বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত জাকিয়া বেগম ওই এলাকার আজম আকনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে জাকিয়া বেগম কীটনাশক সেবন করে অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে তার স্বামীসহ স্বজনরা দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ওই নারী মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে। কী কারণে কীটনাশক সেবন করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে।
























