ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-২ নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ শ্রীমঙ্গলে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন; লক্ষ্যমাত্রা ৩৬ হাজারেরও বেশি শিশুর মৌলভীবাজার মাদকদ্রব্যের অপব্যবহার পাচার রোধে আন্তর্জাতিক মাল্টি দিবস পালিত মৌলভীবাজারে এনসিপি’র অভ্যন্তরীণ দ্বন্দ্বে দলের নেতাকে অপহরণের অভিযোগ শ্রীমঙ্গলে গ্লাসের আঘাতে যুবক খুন; অভিযুক্ত গ্রেপ্তার বাঁশঝাড়ের বাগান থেকে ৫টি এয়ারগান উদ্ধার ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ জনদুর্ভোগ সৃষ্টি করে অবৈধভাবে বালু রাখা ব্যবসায়ীকে জরিমানা

বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-২

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ১২:৫৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ৮ বার পড়া হয়েছে
১৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৮শে জুন) বিকেল ৩টার দিকে উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সাতগাঁও চা বাগানের চা ভাস্কর্য এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার তেঘুরিয়া এলাকার রমজান মিয়ার ছেলে সৌরভ (১৮) এবং একই এলাকার তাজুল ইসলামের ছেলে নাঈম (১৮)। আহত সাব্বিরকে গুরুতর অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের সঙ্গে থাকা অপর একটি মোটরসাইকেলের আরোহী রাকিব জানান, দুইটি মোটরসাইকেলে করে তারা হবিগঞ্জ থেকে শ্রীমঙ্গলে বেড়াতে আসছিলেন। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। শ্রীমঙ্গলে প্রবেশের সময় চা ভাস্কর্যের সামনে ঢাকাগামী একটি হানিফ পরিবহনের বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাবিল দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বলেন, বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত হানিফ পরিবহনের বাসটি আটক করে জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-২

প্রকাশের সময় : ১২:৫৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬