ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরে বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের চেষ্টা, প্রতিবেশী বৃদ্ধদের বিরুদ্ধে থানায় অভিযোগ ঝিকরগাছা নাভারনে মসজিদের কাজে বিএনপি নেতার বাঁধা, মুসল্লিদের ক্ষোভ নামজারিতে ঘুষ ও অনিয়মের বিরুদ্ধে এমপি আব্দুল মান্নানের কঠোর হুঁশিয়ারি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারের পাশে; প্রধানমন্ত্রী ৯৯৯-এ ফোনে ১০ পর্যটক ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী উদ্ধার বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি আর্জেন্টিনাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন স্পেন ৫০ হাজার মানুষ মৌলভীবাজারে টিলা ধসের ঝুঁকিতে মৌলভীবাজারে চার উপজেলায় ৯৫ কি:মি: সড়ক ক্ষতিগ্রস্ত এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল আন্তঃশিক্ষা বোর্ড

“বিএনপি দেশের অগ্রগতি-সমৃদ্ধির প্রধান অন্তরায়: ওবায়দুল কাদের”

রিপু
  • প্রকাশের সময় : ১১:৩৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
  • / ৪৮৪ বার পড়া হয়েছে
43

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বিএনপি দেশের অগ্রগতি-সমৃদ্ধির প্রধান অন্তরায়: ওবায়দুল কাদের|

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচন ব্যতীত অন্য কোনো চোরাগলি দিয়ে সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র করছে। বিএনপি মহাসচিবের ষড়যন্ত্রমূলক, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের প্রতিবাদে আজ শুক্রবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

সরকারকে সরাতে না পারলে নাকি জাতির অস্তিত্ব থাকবে না—মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মনগড়া বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপিই হচ্ছে বাংলাদেশের অস্তিত্ব, অগ্রগতি এবং সমৃদ্ধির প্রধান অন্তরায়। আর এদেশের অর্থবহ অস্তিত্ব ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অস্তিত্ব সুদৃঢ় ভিত্তির ওপর আজ প্রতিষ্ঠিত। আর্থসামাজিক ও ভূ-রাজনৈতিক সকল ক্ষেত্রেই বাংলাদেশের অবস্থান অতীতের যেকোনো সময়ের চেয়ে আরও সুসংহত হয়েছে।’

বিবৃতিতে বিএনপির উদ্দেশে কাদের বলেন, ‘বিরোধিতার নামে তারাই (বিএনপি) এদেশের অস্তিত্বকে বিপন্ন করতে নানামুখী ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত রয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘ইনডেমনিটি অধ্যাদেশের মতো পাশবিক মানসিকতা লালন-পালনকারী বিএনপি এবং ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার মাধ্যমে গণহত্যা সংঘটনকারী অপরাধী খুনি তারেক রহমান ও তার দলের নেতারাই হলো এদেশের শান্তি ও স্থিতিশীলতার প্রধান প্রতিবন্ধক।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, ‘জাতির অস্তিত্ব হাজার বছর ধরে ছিল, আছে এবং থাকবে বরং হঠকারী রাজনীতির জন্য বিএনপির অস্তিত্ব টিকে থাকবে কি না সেটাই আজ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।’

বিএনপির পলাতক ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে ফিরিয়ে আনাই নাকি বিএনপির আন্দোলন—এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বিএনপি নেতাদের প্রশ্ন রেখে বলেন, তাদের পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনতে বাধাটা দিচ্ছে কে? বরং আওয়ামী লীগ ও সরকারও চায় তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে কৃত অপরাধের শাস্তি কার্যকর করতে। বুকে সৎ সাহস থাকলে সে দেশে ফিরে আসুক, এজন্য আন্দোলনের প্রয়োজন নেই।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“বিএনপি দেশের অগ্রগতি-সমৃদ্ধির প্রধান অন্তরায়: ওবায়দুল কাদের”

প্রকাশের সময় : ১১:৩৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২