ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা কুলাউড়ায় ডাকাতির ঘটনায় ২ জনসহ গ্রেপ্তার-৭ আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক

“বিয়ের আসরে কনেকে গাধা উপহার দিলেন বর”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০১:৫৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
  • / 418 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বিয়ের আসরে কনেকে গাধা উপহার দিলেন বর|

বিয়ের অনুষ্ঠানে নববধূকে গাধা উপহার দিয়ে সবাইকে অবাক করে দিয়েছেন বর। দুই পাকিস্তানি ইউটিউবার আজলান শাহ ও বরিষা জাভেদ খানের বিয়েতে এ ঘটনা ঘটেছে।

আর এ বিষয়টি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বর আজলান শাহ। খবর এনডিটিভির।

প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বিয়ে করেছেন আজলান শাহ ও বরিষা জাভেদ খান। বিয়ের অনুষ্ঠানে কনেকে একটি ছোট গাধা উপহার দেন আজলান শাহ। একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন আজলান। একই সঙ্গে তিনি এমন ব্যতিক্রমী উপহার দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন।

আজলান লিখেছেন— তিনি জানতেন বরিষা বাচ্চা গাধা পছন্দ করেন। তাই তার পক্ষ থেকে বরিষার জন্য এ উপহার।

তিনি আরও জানান, বাচ্চা গাধাটিকে তার মায়ের কাছ থেকে আলাদা করা হয়নি। বাচ্চাটির সঙ্গে তার মাকেও নিয়ে এসেছেন তিনি।

আর প্রিয় মানুষটির কাছ থেকে প্রিয় উপহার পেয়ে ব্যাপক আনন্দিত নববধূ বরিষা। তিনি বাচ্চা গাধাটিকে আদর করেন এবং এর মাথায় হাত বোলান।

নবদম্পতি গাধা শাবকটির নাম রেখেছেন ‘ভোলা’

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“বিয়ের আসরে কনেকে গাধা উপহার দিলেন বর”

প্রকাশের সময় : ০১:৫৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২