ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নানার বাড়ি যাওয়ার পথে নিখোঁজ, দুই দিন পর ঝোপঝাড়ে মিলল শিশু মিমের অর্ধগলিত মরদেহ চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত টেকসই উন্নয়নে দক্ষতা বাড়াতে গোপালপুরে প্রশিক্ষণ কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের নবীন বরণ উৎসব-২০২৬ অনুষ্ঠিত নাচোলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১ ধামইরহাটে ট্যাপন্ডাডল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ডেঙ্গু রোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান স্ত্রীর বিদেশ যাওয়া নিয়ে ক্ষোভ: সন্তানদের বিষ খাইয়ে নিজে আত্মহত্যার চেষ্টা বাবার

বিশ্বকাপের সমাপনী মাতালেন নোরা ফাতেহি

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:৫৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
  • / 395 বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ফাইনাল শুরুর দেড় ঘণ্টা আগে শুরু হলো জমজমাট সমাপনী অনুষ্ঠান। আয়োজকরা বলেছিল মাত্র ১৫ মিনিটেই তারা তাক লাগিয়ে দিতে চায় পুরো বিশ্বকে। ১৫ মিনিট নয়, আরেকটু বেশি সময় ধরে হলো সমাপনী অনুষ্ঠান। যে অনুষ্ঠানটি সত্যিই মাতিয়ে তুললেন বলিউড তারকা নোরা ফাতেহি।

বিশ্বকাপের উদ্বোধনীতেও পারফর্ম করার কথা ছিল ফাতেহির। কিন্তু সেদিন দেখা না গেলেও সমাপনীতে ঠিকই দেখা পাওয়া গেছে তার। জমকালো সমাপনী অনুষ্ঠানে কাতার সংমিশ্রণ ঘটিয়েছে হলিউড-বলিউডের গ্ল্যামারের।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টার কিছু পর শুরু হয় সমাপনী অনুষ্ঠানটি। ‘আ নাইট টু রিমেম্বার’ নামে একটি গানের সংকলনের সঙ্গে এই বিশ্বকাপের স্মরণীয় মুহূর্তগুলো ভিডিওর সাহায্যে দেখানো হয়েছে।

বিশ্বকাপের আরেটি গান ‘আর্বো’ গেয়েছেন ওজুনা এবং গিমস। প্রথম এবং শেষ গানের মাঝে বিশ্বকাপের থিম সং ‘হায়া হায়া’ গেয়েছেন আমেরিকার গায়ক ডেভিডো এবং আইশা।

শেষ চমক হিসেবে ছিল নোরার নাচ। কালো পোশাকে নোরাকে দেখাচ্ছিল চমৎকার। ‘লাইট দ্য স্কাই’ গানের সঙ্গে তিনজনের সঙ্গে মঞ্চে নাচতে দেখা গেছে তাকে। তার সঙ্গী হয়েছিলেন বালকিস, রহমা রিয়াদ এবং মানাল।

এই নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপের সমাপনী মাতালেন নোরা ফাতেহি

প্রকাশের সময় : ০৫:৫৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২