ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মেলা নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ, নথিপত্র দেখিয়ে তদন্ত দাবি ‎ জুলাই সনদ গুম করে দিয়েছে বিএনপি’—নাসীরুদ্দীন পাটওয়ারী ফিরলে রেহাই পাবেন না শেখ হাসিনা’—সারজিসের হুঁশিয়ারি গঙ্গাচড়ায় অটোচালক হত্যায় রহস্য, অটোরিকশার সন্ধান নেই নোয়াখালী শহরে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রতারণার চেষ্টা, টাকা চাওয়া হচ্ছে বিভিন্নজনের কাছে চাটমোহরে কুপিবাতি-হ্যারিকেনের আলোয় পুথিপাঠের আসর চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আজ কালীগঞ্জে মেয়ে জামাই শশুরকে কুপিয়ে হত্যা, ফেসবুকে ভিডিও দিয়ে অভিযুক্তের থানায় আত্মসমর্পণ পার্কে বন্দুক হাতে পোজ, ভিডিও ভাইরাল হতেই পুলিশের তদন্ত

“বিশ্বকাপে সুযোগ পাচ্ছে আরও ১৬ দল”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১১:৫৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
  • / 412 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বিশ্বকাপে সুযোগ পাচ্ছে আরও ১৬ দল|

ফুটবল বিশ্বকাপের আগামী আসরে আরও ১৬টি দল বাড়ছে। কাতারে চলমান বিশ্বকাপে ৩২টি দল অংশ নিলেও পরের বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দল। এমনটি জানিয়েছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)

বিশ্বকাপের আগামী আসরে অংশ নিতে যাওয়া ৪৮টি দলকে নিয়ে ১৬টি গ্রুপ তৈরি করা হবে। প্রতিটি গ্রুপে তিনটি করে দল থাকবে। সেখান থেকে দুটি করে দল নকআউটের যোগ্যতা অর্জন করবে। তবে কোন ফরম্যাটে খেলা হবে তা চূড়ান্ত হয়নি। এমনটি জানিয়েছেন আর্সেনালের সাবেক কোচ ফিফার গ্লোবাল ফুটবলের প্রধান আর্সেন ওয়েঙ্গার।

রোববার সাংবাদিক সম্মেলনে ওয়েঙ্গার বলেন, এখনো ঠিক হয়নি আগামী বিশ্বকাপ কোন ফরম্যাটে হবে। তিন দলের ১৬টি গ্রুপ বা চার দলের ১২টি গ্রুপ হতে পারে। অথবা চার দলের ১২টি গ্রুপ করে দুটি অর্ধে ভাগ করে দেওয়া হতে পারে। সেটা আমি ঠিক করতে পারি না। ফিফা কাউন্সিল ঠিক করবে। আশা করি পরের বছরই জানিয়ে দেওয়া হবে।

তিনি আরও বলেছেন, ২০২৬ সালের বিশ্বকাপে আমরা আরও ১৬টা দুর্দান্ত দলকে দেখতে পাব। প্রতিযোগী দলের সংখ্যা বাড়লে অনেক দেশই আগ্রহী হবে। তারা নিজেদের ঘরোয়া ফুটবলের মান বাড়ানোর চেষ্টা করবে। অনেকেই চাইবে ফুটবলের বিশ্ব মঞ্চে নিজেদের মেলে ধরতে। আখেরে ফুটবলেরই সার্বিক উন্নতি হবে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“বিশ্বকাপে সুযোগ পাচ্ছে আরও ১৬ দল”

প্রকাশের সময় : ১১:৫৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২