ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নোয়াখালী সেনবাগে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার বিয়ের আগে সর্বস্ব লুট! নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি,, আইফোন ব্যবহার করছেন? জেনে নিন গুরুত্বপূর্ণ সতর্কবার্তা শিক্ষার মানোন্নয়নে গঙ্গাচড়ায় প্রধান শিক্ষকদের সভা চট্টগ্রামের সড়কে নামল গোলাপি বাস, চালক-সহকারী সবাই নারী শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার তিন বছরেও হয়নি কালভার্ট, ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকোয় ৫ গ্রামের মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াখালীর কৃতী সন্তান সমাজসেবক গোলাম হাবিবের সাক্ষাৎ  নোয়াখালী,কোম্পানীগঞ্জ,বসুরহাটে শাহজালাল মার্কেটে ভয়াবহ আগুন, আহত ২; ক্ষয়ক্ষতির আশঙ্কা দেড় কোটি টাকা কালীগঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও নানা কর্মসূচি অনুষ্ঠিত

বিয়ের আগে সর্বস্ব লুট! নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি,,

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৩:০৯:১২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / 9 বার পড়া হয়েছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে সৌদি প্রবাসী ইউনুস রুবেলের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা ঘরের তালা ভেঙে প্রবেশ করে প্রায় ৪ ভরি সোনার গয়না, নগদ টাকা ও বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, রাতে ৪ থেকে ৫ জনের একটি ডাকাত দল চরফকিরা ইউনিয়নের মোল্লার দোকান সংলগ্ন অনু মাঝি বাড়িতে প্রবেশ করে।

তারা ঘরের গেট ও দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে বিভিন্ন মালামাল লুট করে। আগামী ২৫ আগস্ট রুবেলের ছোট ভাইয়ের বিয়ে উপলক্ষে কেনা প্রায় ৪ ভরি সোনা, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রীও ডাকাতরা নিয়ে যায় বলে পরিবারের দাবি।

ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলে একটি দেশীয় অস্ত্র (দা), দুটি লম্বা লোহার রড ও এক জোড়া স্যান্ডেল ফেলে যায়। যাওয়ার আগে তারা ঘরের বিভিন্ন মালামাল তছনছ করে রেখে যায়।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পরিবারের এক সদস্যের দাবি, আশপাশের স্থানীয় কেউ এই ডাকাতির ঘটনায় জড়িত থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হাকিম জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে। জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

বিয়ের আগে সর্বস্ব লুট! নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি,,

প্রকাশের সময় : ০৩:০৯:১২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬