ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মেলা নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ, নথিপত্র দেখিয়ে তদন্ত দাবি ‎ জুলাই সনদ গুম করে দিয়েছে বিএনপি’—নাসীরুদ্দীন পাটওয়ারী ফিরলে রেহাই পাবেন না শেখ হাসিনা’—সারজিসের হুঁশিয়ারি গঙ্গাচড়ায় অটোচালক হত্যায় রহস্য, অটোরিকশার সন্ধান নেই নোয়াখালী শহরে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রতারণার চেষ্টা, টাকা চাওয়া হচ্ছে বিভিন্নজনের কাছে চাটমোহরে কুপিবাতি-হ্যারিকেনের আলোয় পুথিপাঠের আসর চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আজ কালীগঞ্জে মেয়ে জামাই শশুরকে কুপিয়ে হত্যা, ফেসবুকে ভিডিও দিয়ে অভিযুক্তের থানায় আত্মসমর্পণ পার্কে বন্দুক হাতে পোজ, ভিডিও ভাইরাল হতেই পুলিশের তদন্ত

“বৃষ্টিতে থামলো খেলা, বড় রানে এগিয়ে বাংলাদেশ”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১০:৪০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
  • / 400 বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক || “বৃষ্টিতে থামলো খেলা, বড় রানে এগিয়ে বাংলাদেশ”।

টি-২০ বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। আগে ব্যাট করতে নেমে টাইগারদের বড় লক্ষ্য বেঁধে দিয়েছে টিম ইন্ডিয়া। জবাবে শুরুটা দুর্দান্ত হয়েছে সাকিব আল হাসানের দলের। মাঝে বৃষ্টিতে খেলা বন্ধ হয়েছে। তবে ডি/এল মেথডের হিসেবে বেশ এগিয়ে বাংলাদেশ।

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়া পর্যন্ত অ্যাডিলেড ওভালে বাংলাদেশের সংগ্রহ ৭ ওভারে বিনা উইকেটে ৬৬ রান। ডার্ক ওয়ার্থ লুইস মেথডে এ সময় বাংলাদেশের ৪৯ রান থাকলেই চলতো। ফলে ১৭ রানের বড় ব্যবধানে এগিয়ে টাইগাররা। এর আগে ছয় উইকেটে ১৮৪ রান সংগ্রহ করেছে ভারত।

বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। একপ্রান্তে ভারতীয় বোলারদের বল সামলাতে হিমশিম খাচ্ছিলেন শান্ত। কিন্তু অন্যপ্রান্তে আজ রুদ্রমূর্তিতে নেমেছেন লিটন।

শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন লিটন। ২১ বলে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। এই ব্যাটার ২৬ বলে ৫৯ রানে অপরাজিত আছেন। অন্যপ্রান্তে শান্ত ১৬ বলে করেছেন ৭ রান।

এর আগে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচে এক পরিবর্তন নিয়ে খেলছে বাংলাদেশ। যেখানে বাদ পড়েছেন সৌম্য সরকার, দলে ঢুকেছেন শরিফুল ইসলাম।

ভারতের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন কেএল রাহুল ও রোহিত শর্মা। ইনিংসের তৃতীয় ওভারেই তাসকিন আহমেদের বলে ক্যাচ তুলে দিয়েছিলেন রোহিত। তবে সেটি তালুবন্দী করতে পারেননি হাসান মাহমুদ।

অবশ্য পরের ওভারে আক্রমণে এসেই প্রায়শ্চিত্ত করেন হাসান। রোহিতকে এবার ইয়াসির আলীর তালুবন্দী করেন তিনি। ভারত অধিনায়ক ফেরেন মাত্র ২ রানে। তবে এরপর রাহুল ও বিরাট কোহলি মিলে দলকে ভালোই এগিয়ে নিতে থাকেন।

ইনিংসের দশম ওভারে অর্ধশতক পূরণ করেন রাহুল। ৩১ বলে ফিফটির দেখা পাওয়ার পরের ডেলিভারিতেই আউট হন তিনি। রাহুলকে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান সাকিব। সূর্যকুমার যাদবকেও ৩০ রানে ফেরান টাইগার অলরাউন্ডার।

একপ্রান্ত আগলে রেখে চলমা বিশ্বকাপে নিজের তৃতীয় ফিফটি পূরণ করেন কোহলি। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৬৪ রানে। বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ তিনটি ও সাকিব দুটি উইকেট নেন।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“বৃষ্টিতে থামলো খেলা, বড় রানে এগিয়ে বাংলাদেশ”

প্রকাশের সময় : ১০:৪০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২