ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারীদের গোপন ভিডিও ধারণ নিয়ে রণক্ষেত্র কাটখাল, সংঘর্ষে আহত অর্ধশত শেখ হাসিনার ফেরার সময় নিয়েই প্রশ্ন, ‘কোন ডিসেম্বর আসবেন?’ ভালো নেই দেশ, সরকারের কর্মকাণ্ডে বাড়ছে হতাশা: শফিকুর রহমান বোরকা পরা অবস্থায় এসে কৃষককে গলা কেটে হত্যা খেলাপি ঋণের বড় বোঝা ১০ ব্যাংকের কাঁধে, পরিমাণ ৭২ শতাংশ ‎‘অজ্ঞাত’ হয়ে মহাসড়কে লাশ, প্রযুক্তিতে মিলল কুলসুমের পরিচয় দ্য ডেইলি বাংলাদেশ ডায়েরির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গভীর রাতে পুকুরপাড়ে ‘রহস্যজনক’ গোলাবারুদ, জব্দ করল র‌্যাব প্রবাসীর স্ত্রীর বাথরুমে দুই যুবক, ‘সামলাতে না পেরে’ অতঃপর… স্কুলে যাওয়ার পথে নিখোঁজ, মাটিচাপা অবস্থায় মিলল শিশুর মরদেহ

বোরকা পরা অবস্থায় এসে কৃষককে গলা কেটে হত্যা

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৪:৪৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 10 বার পড়া হয়েছে

বরিশালের মেহেন্দিগঞ্জে বোরকা পরে হাত-পায়ের রগ এবং গলা কেটে কবির বেপারী (৫৫) নামের এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে পৌনে ৪টার দিকে উপজেলার ভাসানচর ইউনিয়নের গাজীরহাট এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

মেহেন্দিগঞ্জের কাজিরহাট থানার অফিসার ইনচার্জ মো. সিদ্দিকুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত কবির বেপারী মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের দক্ষিণ বাহাদুরপুর গ্রামের হাসমত আলী বেপারীর ছেলে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্বজনরা জানিয়েছেন, শনিবার বিকেলে বাড়ি থেকে অটোরিকশাযোগে কাজিরহাট বাজারের দিকে যাচ্ছিলেন কবির বেপারী। বাজারের কাছাকাছি পৌঁছালে বোরকা পরা একদল দুর্বৃত্ত অটোরিকশার গতিরোধ করে তাকে টেনেহিঁচড়ে নামিয়ে মারধর করে। একপর্যায় কবির বেপারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে রক্তাক্ত জখম করে দুর্বৃত্তরা। পরে কবির বেপারীর হাত-পায়ের রগ এবং গলা গেটে মৃত্যু নিশ্চিত করে মরদেহ পাশের ডোবায় ফেলে দেয়। কিছু সময় পর পথচারীরা রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে স্বজন ও পুলিশকে খবর দেয়।

কাজীরচর ইউনিয়ন পরিষদের সদস্য আবু হানিফ সরদার নিহতের স্বজনদের বরাতে জানান, পূর্ববিরোধের জের ধরে বোরকা পরে একদল দুর্বৃত্ত কবির ব্যাপারীর ওপর হামলা এবং কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। হামলার পর ঘটনাস্থলে বোরকা ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

কাজিরহাট থানার অফিসার ইনচার্জ মো. সিদ্দিকুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার ময়নাতদন্ত করা হবে। হত্যাকাণ্ডের কারণ ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

বোরকা পরা অবস্থায় এসে কৃষককে গলা কেটে হত্যা

প্রকাশের সময় : ০৪:৪৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬