ব্যাংকে জমাকৃত টাকা ফেরত দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : অর্থ উপদেষ্টা
- প্রকাশের সময় : ০৬:৫১:৩২ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
- / 442 বার পড়া হয়েছে
ব্যাংকে জমাকৃত টাকা ফেরত দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : অর্থ উপদেষ্টা
খন্খন্দকার মোঃ আলমগীর হোসেন, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনি
দেশের দুর্বল ব্যাংক গুলোকে পুর্ণবাসন করার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। ইসলামি ব্যাংক তার একটি বড় ধরনের উদাহরণ। অন্যান্য ব্যাংকগুলোর ক্ষেত্রেও ব্যাংক রেজ্যুলেশন অ্যাকট হয়েছে। যেখানে প্রথম শর্ত হলো যারা বিভিন্ন ব্যাংকের টাকা জমা দিয়েছে তাদের টাকা ফেরত দিতে সরকার অঙ্গিকারবদ্ধ। কারো টাকা মার যাবে না। সে ক্ষেত্রে কিছুটা সময়ের প্রয়োজন ৷
তিনি আরও বলেন, বিগত সময়ে অনেকেই ব্যাংকের টাকা পয়সা নিয়ে চলে গেছে। যা পৃথিবীর কোনো দেশেই কখনো ঘটেনি।
শনিবার (৫ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা পরিষদ মিলনায়তনে উর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
তিনি আরো বলেন, এনবিআরের চলমান সমস্যা সমাধানে আলোচনা চলছে। বিভিন্ন ব্যবসায়ী ও অংশীজনদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী করণীয় নিশ্চিত করা হবে। সেজন্য পাঁচ সদস্যের একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। তারা এ বিষয়ে আলোচনা করে সুপারিশ করবে।
দেশের বিনিয়োগ বাড়ানো নিয়ে তিনি বলেন, এবারের বাজেটে আমদানি শুল্ক কমানো হয়েছে। বিশেষ করে ইউরোপ আমেরিকার ট্যারিফ ডিভিশনে
বিদেশি আমদানি শুল্ক কমাতে হয়েছে। বিনিয়োগকারী আনতে আমরা নিশ্চিত করছি ব্যবসার জন্য ১০-১২ জায়গায় যেতে না হয়। যত ধরনের ছাড়পত্র আছে, সেগুলো আমরা কেন্দ্রীয়করণের চেষ্টা করছি।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো: দিদারুল আলম, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তারা ।




























