ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আজ সিঙ্গেল দিবস, একাই যখন নিজের সঙ্গী! এক্সের প্রোফাইল দেখা ছাড়তে পারছেন না? কাজে দেবে ৫ সহজ কৌশল ​চাঁপাইনবাবগঞ্জ পৌরবাসীর বাড়ি বাড়ি বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়ার উদ্যোগ: এমপি নূরুল ইসলাম বুলবুল ব্যাটারি চালিত রিকশার রোড পারমিট ও ১০ দফা দাবিতে দুই সিটি কর্পোরেশনে স্মারকলিপি পেশ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ ​ ‎‘চাকরির জন্য’ ৫ লাখ টাকা, ছয় বছর পরও মেলেনি চাকরি শিশুর অবস্থান জানতে জিপিএস ট্র্যাকার ব্যবহার করতে পারেন কোন ধরনের, জানুন বিস্তারিত ​ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গঙ্গাচড়ায় যুবদলের মিছিল কল্যাণপুরে মাদরাসাতুর রাইহানের ২য় সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

ব্যাটারি চালিত রিকশার রোড পারমিট ও ১০ দফা দাবিতে দুই সিটি কর্পোরেশনে স্মারকলিপি পেশ

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১০:৫৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 7 বার পড়া হয়েছে

ব্যাটারি চালিত রিকশা ও ইজিবাইকের আইনি স্বীকৃতি, রোড পারমিট প্রদান এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স সুবিধাসহ ১০ দফা দাবিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ব্যাটারি চালিত রিকশা/ ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

২২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে পৃথক পৃথক ভাবে বাংলাদেশ ব্যাটারি চালিত রিকশা/ ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি এস. এম. আবু বকর এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক এর কাছে প্রদান করেন।

স্মারকলিপিতে ব্যাটারি চালিত রিকশা খাতের বর্তমান সংকট ও চালক-মালিকদের বিভিন্ন ভোগান্তির কথা তুলে ধরা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা রমজান মিয়া, কেন্দ্রীয় সহ সভাপতি আফসার, সহ সাধারণ সম্পাদক শরিফ, দপ্তর সম্পাদক সোহেল রানা, ঢাকা মহানগর মালিক সমিতির সভাপতি হান্নান মাদবর, সাধারণ সম্পাদক দেলোয়ার, অর্থ সম্পাদক ফজলুল হক, সদস্য সিরাজ, মিজান ও বাবু প্রমুখ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে রোড পারমিটের আবেদন করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ না নেওয়ায় চালক ও মালিকরা চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এছাড়া সম্প্রতি বৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ এবং গ্যারেজগুলোতে অভিযান চালানো নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। স্মারকলিপিতে অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়ে বলেন, ট্রাফিক জ্যামের জন্য কেবল ব্যাটারি চালিত যানকে দায়ী করা বৈষম্যমূলক। রিকশা চলাচল হুট করে বন্ধ হয়ে গেলে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়বে এবং অনেকে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা ব্যক্ত করা হয়।

স্মারকলিপিতে ১০ দফা দাবিগুলো হলো ঃ বুয়েটের ডিজাইন অনুযায়ী রিকশার আধুনিকায়ন ও ফিটনেস সার্টিফিকেট দেওয়া। বাণিজ্যিক লাইসেন্স ও জোনভিত্তিক রোড পারমিট প্রদান। ট্রাফিক প্রশিক্ষণসহ বিশেষ ড্রাইভিং লাইসেন্স দেওয়া। গ্যারেজগুলোতে ডি-৩ ক্যাটগরী বৈধ বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা। গ্যারেজ থেকে সরকারের বিদ্যুৎ রাজস্ব আদায় ও সাশ্রয় নিশ্চিতকরণ। সিটি কর্পোরেশনের প্রধান সড়কে পৃথক ‘লো-স্পিড লেন’ নির্ধারণ করা। প্রধান সড়কের পাশে প্লাস্টিক বা কংক্রিট ডিভাইডার দিয়ে রিকশার আলাদা লেন তৈরি করা। পরিবহন ব্যবস্থার আইনি কাঠামোতে ব্যাটারিচালিত রিকশাকে অন্তর্ভুক্ত করা। উত্তর ও দক্ষিণ সিটি মিলে সর্বমোট ৫ লাখ ব্যাটারি চালিত রিকশার বিজ্ঞানসম্মত সিলিং নির্ধারণ করা। সড়ক ব্যবস্থাপনায় মালিক-শ্রমিক প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করা।

সংগঠনটির নেতৃবৃন্দ দ্রুত উপরোক্ত যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন করে ঢাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচলের জন্য প্রয়োজনীয় আইনগত কাঠামো ও রোড পারমিট প্রদানের ব্যবস্থা গ্রহণে দুই সিটি কর্পোরেশনের প্রশাসনের কাছে বিনীত আহ্বান জানান। বিজ্ঞপ্তি

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

ব্যাটারি চালিত রিকশার রোড পারমিট ও ১০ দফা দাবিতে দুই সিটি কর্পোরেশনে স্মারকলিপি পেশ

প্রকাশের সময় : ১০:৫৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬