ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাননীয় মন্ত্রী ডঃ মঈন খানের পলাশ সফর পিতা-মাতার কবর জিয়ারত, দোয়া ও মিলাদ মাহফিল কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ জনের কারাদণ্ড, জরিমানা ৫০,৩০০ টাকা মৌলভীবাজারে প্রাইভেটকার চাপায় নিহত-২, আশঙ্কাজনক-২ ইতালিতে স্বামী, দেশে ফিরে প্রেমিককে বিয়ে ৪ সন্তানের জননীর খাল পরিষ্কারে ব্যতিক্রমী উদ্যোগ, গলাপানিতে নামলেন এমপি মালদ্বীপে বিদেশি কর্মীদের বেতন ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া বাধ্যতামূলক মহানবীর জীবন ও কর্ম নিয়ে বেতগাড়ী হাট স্কুলে আলোচনা প্রেমিকার জন্য বাবার টাকা চুরি, রিসোর্টে অবস্থান; উপহার দিলেন আইফোন লন্ডনে মদের বার কিনে মসজিদ বানালেন চট্টগ্রামের জিয়া ১৬ ঘণ্টা খুঁটিতে বাঁধা নারী-পুরুষ, নেপথ্যে ‘পরকীয়ার অপবাদ’
ব্রাহ্মণবাড়িয়ায় বছরের প্রথম দিনেই সংঘর্ষের ঘটনায় আহত ১০

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৯:৪৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • / 274 বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় বছরের প্রথম দিনেই সংঘর্ষ, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের অরুয়াইলে পূর্ব বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় বাড়িঘরে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবার (১ জানুয়ারি) বিকাল ৪টার দিকে উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের ইমামবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন, আংগুর মিয়া (৪২), কাপ্তান মিয়া (২৫) পারুল আক্তার (৩০), জুলহাস ২৫), জাহাঙ্গীর মিয়া (২৫), দুলাল মিয়া (২৫) ও সজিব মিয়া (১৮)। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Khandakar IT Ad

জানা যায়, ধামাউড়া গ্রামের ইমামবাড়ি এলাকায় খুরশীদ মিয়ার ছেলে শরীফের বিটেবাড়ির ৮ শতাংশ জায়গা নিয়ে একই এলাকার মৃত মতর মিয়ার ছেলে হোসেন মিয়ার সাথে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এ নিয়ে শরীফের বড়ভাই আংগুর মিয়া ও হোসেন মিয়ার চাচাতো ভাই নওয়াব মিয়া, মারফত আলী ও আম্বর আলীসহ দু’পক্ষের ৪০-৫০ জন দা-লাঠিসোঁটা ও ফলা-বল্লম নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ১০-১২ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহত জুলহাসের বাবা মিজানুর রহমান হিরা বলেন, এর আগে বিটেবাড়ির জায়গার বিরোধ নিয়ে আমার বড়ভাই খুর্শিদ মিয়া অভিযুক্ত আসামী হোসেন মিয়া ও তার লোকদের হামলার শিকার হয়ে দীর্ঘদিন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আজক ( বুধবার) একইভাবে হোসেন মিয়ার লোকেরা আমাদের উপর হামলা করে। আগের ঘটনায় সরাইল থানায় হোসেন মিয়াসহ ১৭ জন ও অজ্ঞাতনামা আরও ৫/৬ নামে একটি হত্যা চেষ্টা মামলা করি। কিন্তু অভিযুক্ত আসামীরা এখনো গ্রেপ্তার হয়নি।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে এর আগেও সরাইল থানায় একটি মামলা আছে। কোন বাড়িঘর ভাংচুর বা লুট হয়নি। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ায় বছরের প্রথম দিনেই সংঘর্ষের ঘটনায় আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ায় বছরের প্রথম দিনেই সংঘর্ষের ঘটনায় আহত ১০

প্রকাশের সময় : ০৯:৪৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫