ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিয়ের পর গুগলে কী সার্চ করেন নারীরা? জানলে অবাক হবেন! কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত গঙ্গাচড়ায় সংবাদ দিগন্তের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন গঙ্গাচড়ায় দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর নির্দেশনা, মণ্ডপে সতর্ক পাহারার তাগিদ গঙ্গাচড়ায় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্ব ধামইরহাটে ফ্যামিলি কার্ড ব্যাস্তবায়নে অবহিতকরন প্রেস কনফারেন্স চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন বিশেষ অভিযান ধামইরহাটে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ঢাকা-রিয়াদ রুটে ১০ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৩৪৩১ যাত্রী স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন, শেষে আত্মসমর্পণ স্বামীর

“ব্রিটিশ সাবমেরিনে ৫০ টাকায় যৌন সম্পর্ক করতে চাইতেন কর্মকর্তা”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৯:০৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
  • / 599 বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক।। “ব্রিটিশ সাবমেরিনে ৫০ টাকায় যৌন সম্পর্ক করতে চাইতেন কর্মকর্তা”।

ব্রিটিশ সাবমেরিনের এক কর্মকর্তার বিরুদ্ধে ৫০ সেন্টের (৫০টাকা) বিনিময়ে নারী কর্মীদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগসহ নারীদের যৌন হয়রানির বেশ কয়েকটি অভিযোগের তদন্তের নির্দেশ দেন দেশটির রয়্যাল নেভির প্রধান এডিএম স্যার বেন কে।

এক নারী কর্মী ডেইলি মেইলকে জানান, ঘুমানোর সময় তাকে যৌন নিপীড়ন করেন উচ্চ পদমর্যাদার এক কর্মকর্তা। তিনি দাবি করেন, ঐ অফিসার তার কিডনিতে মুষ্টিবদ্ধ হাতে আঘাত করেন।

তিনি আরো বলেন, অন্য একজন কর্মকর্তা তার শয়নকক্ষে মডেলদের নগ্ন ছবি রাখেন। তিনি ৫০ সেন্টের বিনিময়ে যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন।

সাবমেরিনে কাজ করা একাধিক নারী বৃটিশ গণমাধ্যম ডেইলি মেইলকে জানান, দায়িত্ব পালনের সময় ‘দুর্ব্যবহারের’ সম্মুখীন হন তারা। অন্য বেশ কয়েকজন নারী জানান, প্রায়ই যৌন কাজ করতে বলা হতো তাদের। প্রায়ই তাদের ক্লিপবোর্ড ও কলম দিয়ে আঘাত করা হতো।

অভিযোগ আসার পর স্যার বেন কে বলেন, এসব ‘ঘৃণ্য’ অভিযোগ নিয়ে গভীরভাবে বিরক্ত। রয়্যাল নেভিতে এ ধরণের আচরণের কোনো স্থান নেই। যে কেউ দোষী সাব্যস্ত হলে তাকে শাস্তি পেতে হবে।

ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, ২০১১ সালে নারী নিয়োগের উপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর এক দশকেরও বেশি সময় ধরে সাবমেরিনে নারীদের যৌন হয়রানির ঘটনা ঘটছে। ২০১৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যের নৌবাহিনীর সাবমেরিন সার্ভিসে মাত্র এক শতাংশ নারী কর্মী কাজ করছেন।

এই নিউজটি শেয়ার করুন

“ব্রিটিশ সাবমেরিনে ৫০ টাকায় যৌন সম্পর্ক করতে চাইতেন কর্মকর্তা”

প্রকাশের সময় : ০৯:০৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২