ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব উদ্বোধন শাপলা চত্বরে গণহত্যা হলে ‘কওমি জননী’ উপাধি পেলেন কীভাবে? গর্তে পড়েছেন তারেক রহমান!’—পাটওয়ারীর মন্তব্যে। এখানে মামাকে বিয়ে করাটা স্বাভাবিক’, বললেন কীর্তি বরগুনায় অভিভাবকহীন ৩৯ শিশুর হাতে কম্বল তুলে দিয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠকে বসেন আ.লীগের চার নেতা হোয়াটসঅ্যাপে এই একটি ভুলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, সাবধান! স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে আওয়ামী লীগ, দাবি শফিকুল আলমের ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগেই আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অবশেষে আটক সেই তানিয়া, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল!

ভালো নেই দেশ, সরকারের কর্মকাণ্ডে বাড়ছে হতাশা: শফিকুর রহমান

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৪:৫২:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 153 বার পড়া হয়েছে

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের দেশ এখন ভালো নেই, এটা আমরা সবাই স্বীকার করছি। সরকারও তা স্বীকার করতে বাধ্য। আমরা একটি ভালো দেশ চাই। দেশ গড়ার দায়িত্ব শুধু সরকারের নয়, বিরোধী দলেরও রয়েছে। উভয় পক্ষকে মিলেই দেশ গড়তে হবে। বর্তমানে দেশ মহাসংকটে রয়েছে, বিশেষ করে জ্বালানি ও বিদ্যুৎ খাতে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমিতে এক সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা ছয়টি জনদাবি নিয়ে দ্বিতীয় দফায় রাস্তায় নেমেছি। প্রথম দফায় বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করেছি। সেটি শেষ হওয়ার পর গত ৫ আগস্ট ঢাকা-চট্টগ্রাম লংমার্চের মধ্য দিয়ে দ্বিতীয় দফার কর্মসূচি শুরু করেছি। আমাদের কোনো দলীয় দাবি নেই, এগুলো জনদাবি।’

তিনি আরও বলেন, ‘প্রথম দফার কর্মসূচিতে ব্যাপক সাড়া পাওয়া গেছে। কর্মসূচিগুলো নিয়মতান্ত্রিক ও সুশৃঙ্খল ছিল। হৈ-হুল্লোড়, ভাঙচুর, অগ্নিসংযোগ বা ধ্বংসযজ্ঞ চালিয়ে দেশের কোনো ক্ষতি করতে চাই না আমরা।’

জামায়াত আমির বলেন, ‘আমরা জনগণের দাবি নিয়ে রাস্তায় নেমেছি। তাহলে জনগণের ক্ষতি করব কেন? বরং জনগণকে সম্পৃক্ত করে দাবি আদায়ে আমরা ঐক্যবদ্ধ হবো। সরকার একসময় হয়তো এসব দাবি বিবেচনায় নিতে বাধ্য হবে এবং বিষয়গুলোর সমাধানের পথ বের করবে।’

সরকার সহযোগিতা চাইলে বিরোধী দল হিসেবে পাশে থাকার কথা জানিয়ে তিনি বলেন, ‘সরকার দেশের ও জাতির প্রয়োজনে আমাদের সহযোগিতা চাইলে আমরা সব সময় প্রস্তুত। সরকার সুযোগ দিলে বিরোধী দল হিসেবে ন্যায্য অবদান রাখার পক্ষে আমরা রয়েছি। সহযোগিতা হবে চোখ খুলে, বিরোধিতা হবে ন্যায্যতার ভিত্তিতে।’

জেলা জামায়াতে ইসলামীর আমির আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল ড. মোস্তফা ফয়সাল পারভেজ, নায়েবে আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, সেক্রেটারি হুমায়ুন কবির, সহকারী সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম খান, এনসিপির জেলা সভাপতি কামরুজ্জামান শাওন, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি কামরুল হাসান, শহর আমির অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

ভালো নেই দেশ, সরকারের কর্মকাণ্ডে বাড়ছে হতাশা: শফিকুর রহমান

প্রকাশের সময় : ০৪:৫২:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬