ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাননীয় মন্ত্রী ডঃ মঈন খানের পলাশ সফর পিতা-মাতার কবর জিয়ারত, দোয়া ও মিলাদ মাহফিল কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ জনের কারাদণ্ড, জরিমানা ৫০,৩০০ টাকা মৌলভীবাজারে প্রাইভেটকার চাপায় নিহত-২, আশঙ্কাজনক-২ ইতালিতে স্বামী, দেশে ফিরে প্রেমিককে বিয়ে ৪ সন্তানের জননীর খাল পরিষ্কারে ব্যতিক্রমী উদ্যোগ, গলাপানিতে নামলেন এমপি মালদ্বীপে বিদেশি কর্মীদের বেতন ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া বাধ্যতামূলক মহানবীর জীবন ও কর্ম নিয়ে বেতগাড়ী হাট স্কুলে আলোচনা প্রেমিকার জন্য বাবার টাকা চুরি, রিসোর্টে অবস্থান; উপহার দিলেন আইফোন লন্ডনে মদের বার কিনে মসজিদ বানালেন চট্টগ্রামের জিয়া ১৬ ঘণ্টা খুঁটিতে বাঁধা নারী-পুরুষ, নেপথ্যে ‘পরকীয়ার অপবাদ’

মধ্যরাতে মাছ ধরতে এসে বানের স্রোতে নিখোঁজ তরুণ!

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৮:০৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪
  • / 359 বার পড়া হয়েছে

মৌলভীবাজারের রাজনগরে মনু নদীর বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করা বানের তীব্র স্রোতে বাবার সাথে মাছ ধরতে এসে নিখোঁজ হয়েছে সাদিকুর রহমান হৃদয় (২৫) নামের এক তরুণ।

শুক্রবার (২৩ আগস্ট) রাত দেড়টার দিকে উপজেলার রাজনগর সদর ইউনিয়নের পুদিনাপুর এলাকার (ময়নার দোকান) ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ওই তরুণ একই উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মেদিনীমহল গ্রামের সোনাধর মিয়ার ছেলে। ওই তরুণ মুন্সিবাজার এলাকার ফার্নিচার ব্যবসায়ী বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী কাওছার মিয়া ।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মধ্যরাতে হৃদয় তাঁর বাবার সাথে চিটকি জাল দিয়ে মাছ ধরতে আসে। আগে থেকেই ওই এলাকার পাশ দিয়ে মনু নদীর বাঁধ ভেঙে পানি আশপাশের লোকালয়ে প্রবেশ করতে থাকে। সেখানে পানির স্রোতের সাথে মনু নদী থেকে প্রচুর মাছ আসার খবরে স্থানীয় অনেকের মতো হৃদয় ও তাঁর বাবা মিলে মাছ ধরতে আসেন।

রাত দেড়টার দিকে হৃদয়ের হাতে বাঁধা চিটকি জাল পানির দিকে ছুড়ে মারার সময় জালের রশির টানে কিছু বুঝে উঠার আগে পানিতে পড়ে যায়। এসময় তাঁকে উদ্ধারে তার বাবাও পানিতে ঝাঁপ দেন। পরে চেষ্টা করে বাবা সোনাধর মিয়া তীরে উঠতে সক্ষম হলেও পানির স্রোতের কারণে ছেলে হৃদয় মুহূর্তেই নিখোঁজ হয়ে যায় । এসময় সেখানে প্রচুর লোকসমাগম থাকলেও স্রোতের তীব্রতার কারণে তাঁকে উদ্ধারে কেউ পানিতে নামার সাহস করেনি।

এদিকে আগে থেকেই পুরো রাজনগর উপজেলার বিভিন্ন গ্রামে বন্যার পানি ছড়িয়ে পড়ার কারনে বিদ্যুৎবিহীন হয়ে পড়ে পুরো উপজেলা। বিদ্যুৎবিহীন হওয়ায় রাতের ঘন অন্ধকারে তাঁর খোঁজে উদ্ধার তৎপরতা চালাতে পারেনি স্থানীয় ফায়ার সার্ভিস সহ স্থানীয়রা।

এ বিষয়ে রাজনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আলী হোসেন প্রতিদিনের পোস্টকে জানান, ঘটনার পর পরই আমরা ওই তরুণকে উদ্ধারে সিলেটে ডুবুরি টিমের সন্ধানে যোগাযোগ করা হলে ভোরেই তারা সিলেট থেকে ঘটনাস্থলে এসে পৌঁছে। এর পর শুক্রবার ভোর সাড়ে ৬ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত ডুবুরি দল চানা ৫ ঘন্টা উদ্ধার অভিযান চালালেও কোন হদিস মিলেনি নিখোঁজ ওই তরুণের।

ওদিকে ছেলে নিখোঁজের খবর পেয়ে তাঁর পুরো পরিবারে চলছে চরম উদ্বেগ আর উৎকন্ঠা।

রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুপ্রভাত চাকমা জানান, দুপুর ১২ টা পর্যন্ত ডুবুরি দল অভিযান চালিয়ে কোন খোঁজ পায়নি। তবে ওই তরুণের খোঁজে ফের অভিযান শুরুর বিষয়টিও জানান তিনি।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

মধ্যরাতে মাছ ধরতে এসে বানের স্রোতে নিখোঁজ তরুণ!

প্রকাশের সময় : ০৮:০৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪