ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাত দেড়টায় যুবলীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি, ফাঁস ফোনালাপ। বরগুনা জিলা স্কুলে অভিভাবকদের জন্য ‘ছায়া পরশ’ অপেক্ষমাণ কক্ষ উদ্বোধন এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রেপ্তার! প্রকৌশলীর দাবি, তাকে ফাঁসাতে পরিকল্পিতভাবে গ্রেপ্তার করা হয়েছে উন্নয়নকাজের উদ্বোধনে নিজেকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ এমপি, গঙ্গাচড়ায় দিলেন কড়া ঘোষণা শেরপুরে আগুনে পুড়ল জুতার গোডাউন, ক্ষতি ২৫ লাখ টাকা। মিস ইউনিভার্সে সেরা ৩০-এ জায়গা হলো না মাহির গোপালগঞ্জে ট্রেন বন্ধ, স্থগিত দুই থানার কার্যক্রম ও সরকারি বরাদ্দ। হাসিনা ফিরলে স্বাগত জানিয়ে ফাঁসির মঞ্চে নেওয়া হবে: হাসনাত অ্যালেন স্বপনের জীবনে নতুন সঙ্গী প্রভা! শেষবারের মতো বাড়ি ফিরছেন সোহেল, দাফন হবে ধামরাইয়ে।

মায়ের কুড়ালের আঘাতে মেয়ের প্রাণ গেল

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:৫৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
  • / 407 বার পড়া হয়েছে

কুমিল্লায় এক মায়ের বিরুদ্ধে মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নলুয়া চাঁদপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মাকে পুলিশ হেফাজতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানায় বরুড়া থানা পুলিশ।

নিহত মেয়ের নাম খাদিজা আক্তার (১৩)। সে নলুয়া চাঁদপুর পশ্চিমপাড়া হাওলাদার বাড়ির জুলহাস মিয়া ও অভিযুক্ত খুরশিদা বেগম দম্পতির সন্তান। স্থানীয় নলুয়া চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ইউপি সদস্য সৈয়দ আহমেদ বাবলু মুঠোফোনে জানান, ঘটনার প্রত্যক্ষদর্শী নেই। যতটুকু জানলাম খুরশিদা মানসিক ভারসাম্যহীন। সকালে তার বাড়িতে সে আর তার মেয়ে খাদিজা ছাড়া কেউই ছিল না। হঠাৎ মেয়ের চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে দেখে বাড়িতেই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে খাদিজা। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুড়ালের কোপের চিহ্ন আছে। কুড়ালও পড়ে আছে পাশে। এ ঘটনার পর থেকে জ্ঞান হারিয়ে ঘরেই পড়ে আছে মা খুরশিদা। এ সময় ঘরে মা আর মেয়ে ছাড়া কেউ ছিল না। পুলিশকে খবর দেওয়া হয়েছে। তদন্তে বিস্তারিত জানা যাবে।

ইউপি চেয়ারম্যান আবুল হাশেম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। যতটুকু জানলাম ওই নারী মানসিক ভারসাম্যহীন। মরদেহ এখন পুলিশের হেফাজতে আছে। পুলিশ এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে। বরুড়া থানার ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থলে আছে। অভিযুক্ত মাকে আমাদের হেফাজতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তদন্ত করলে ঘটনার মূল বের করা যাবে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

মায়ের কুড়ালের আঘাতে মেয়ের প্রাণ গেল

প্রকাশের সময় : ০৫:৫৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪