ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীনগরে দিনদুপুরে ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি মিথ্যা তথ্য ছড়ালে ব্যবস্থা, মতপ্রকাশের স্বাধীনতাও থাকবে কালীগঞ্জের জামালপুর কলেজে এসএসসি ও দাখিল কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা নোয়াখালী সেনবাগে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার বিয়ের আগে সর্বস্ব লুট! নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি,, আইফোন ব্যবহার করছেন? জেনে নিন গুরুত্বপূর্ণ সতর্কবার্তা শিক্ষার মানোন্নয়নে গঙ্গাচড়ায় প্রধান শিক্ষকদের সভা চট্টগ্রামের সড়কে নামল গোলাপি বাস, চালক-সহকারী সবাই নারী শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার তিন বছরেও হয়নি কালভার্ট, ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকোয় ৫ গ্রামের মানুষ

মিথ্যা তথ্য ছড়ালে ব্যবস্থা, মতপ্রকাশের স্বাধীনতাও থাকবে

মোঃ শফিকুজ্জামান সোহেল
মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:৩৮:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / 12 বার পড়া হয়েছে

ছবি : প্রতিদিনের পোস্ট

‎এক মাসের মধ্যে তথ্য কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, তথ্য অধিকার আইনে আবেদন করে জনগণ যাতে সহজে ও দ্রুত প্রয়োজনীয় তথ্য পেতে পারেন, তা নিশ্চিত করা হবে।

‎বুধবার (১৯ আগস্ট) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা কালচারাল অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

‎তথ্য উপদেষ্টা বলেন, তথ্য কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গঠন করা হবে। কমিশনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নিয়ে যাতে পক্ষপাতিত্ব, বঞ্চনা কিংবা কাউকে বাদ দেওয়ার অভিযোগ না ওঠে, সেভাবেই এর কাঠামো নির্ধারণ করা হবে। জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে কমিশন কার্যকর ভূমিকা রাখবে।

‎গণমাধ্যমের পরিচয় ও বিভিন্ন ধরনের কার্ড প্রসঙ্গে তিনি বলেন, তাকে নিয়েও বিভিন্ন ধরনের কার্ড তৈরি করা হচ্ছে। তবে প্রকৃত ও মূলধারার গণমাধ্যমকে সঠিক জায়গায় আসতে হবে। গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব দিতে হবে।

‎তিনি বলেন, কেউ জেনেশুনে মিথ্যা তথ্য প্রচার করলে বা সরকারের সমালোচনার নামে বিভ্রান্তিকর তথ্য ছড়ালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে সরকারের সমালোচনা করার অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতাকেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

‎বিদ্যুৎ সংকট প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, এ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম কোনো দায় নেই। তারপরও মানবিক দিক বিবেচনায় প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে মনোকষ্ট পেয়েছেন।

‎আগের সরকারের সমালোচনা করে তিনি বলেন, তাদের বিরুদ্ধে ভোট চুরির মাধ্যমে অনন্তকাল ক্ষমতায় থাকার বাসনার অভিযোগ ছিল। এ কারণে তারা জনগণের কথা ভাবেনি। বর্তমান সরকার নিজেদের জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি দেশজুড়ে সংস্কৃতির প্রসার এবং যুবসমাজকে দেশের কৃষ্টি ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করতে কাজ করছে।

‎তথ্য উপদেষ্টা আরও বলেন, একটি দেশকে এগিয়ে নিতে শুধু অবকাঠামোগত উন্নয়নই যথেষ্ট নয়; সংস্কৃতি ও মূল্যবোধের বিকাশও জরুরি। তরুণ প্রজন্মকে সুস্থ সংস্কৃতি ও মুক্তচিন্তার সঙ্গে যুক্ত করতে সরকারি উদ্যোগ আরও জোরদার করা হবে।

‎সভায় রংপুর বিভাগীয় কমিশনার, বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসক, জেলা কালচারাল অফিসারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

মিথ্যা তথ্য ছড়ালে ব্যবস্থা, মতপ্রকাশের স্বাধীনতাও থাকবে

প্রকাশের সময় : ০৭:৩৮:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬