ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুলাউড়ায় ডাকাতির ঘটনায় ২ জনসহ গ্রেপ্তার-৭ আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি

‘মুজিব: একটি জাতির রূপকার’দেখতে সিনেমা হলে চান্দিনার ৬ শতাধিক শিক্ষার্থী

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৮:০২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
  • / 558 বার পড়া হয়েছে

ছবি: প্রতিদিনের পোস্ট

এন.সি জুয়েল, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় ‘পালকি’ সিনেমা হলে ‘মুজিব’ একটি জাতির রূপকার সিনেমা দেখেছেন ৬ শতাধিক শিক্ষার্থী। উপজেলা প্রশাসনের আয়োজনে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এবং চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর শিক্ষার্থীরা মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ওই সিনেমাটি উপভোগ করেন।

চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক খুরশিদ আলম সহ অন্তত ২০ জন শিক্ষক শিক্ষার্থীদের সাথে সিনেমাটি দেখতে হলে যান।সিনেমাটি উপভোগ করে শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, ‘মুজিব একটি জাতির রূপকার, এটি একটি বিপ্লবী ছবি। আমরা দেখেছি, সবাই দেখুন। এক অসাধারণ ইতিহাস গাথা। গত শুক্রবার (১৩ অক্টোবর) দেশের ১৫৩টি প্রেক্ষাগৃহের দুই শতাধিক স্ক্রিনে সিনেমাটি মুক্তি পায়। আর প্রতিবেশী দেশ ভারতে মুক্তি পাবে আগামী ২৭ অক্টোবর। এদিকে মুক্তির প্রথম দিন শুক্রবার চান্দিনা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতার্মীদের নিয়ে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি হলে গিয়ে উপভোগ করেছেন কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপস্থিত ছিলেন।বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেতা আরিফিন শুভ। ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, খায়রুল আলম সবুজ, জায়েদ খান, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, দীঘি, তৌকীর আহমেদসহ দেশের শতাধিক জনপ্রিয় শিল্পী।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

‘মুজিব: একটি জাতির রূপকার’দেখতে সিনেমা হলে চান্দিনার ৬ শতাধিক শিক্ষার্থী

প্রকাশের সময় : ০৮:০২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩