মেঘনায় জালে ধরা পরলো ২৯ কেজি ওজনের বিগহেড মাছ
মেঘনায় জালে ধরা পরলো ২৯ কেজি ওজনের বিগহেড মাছ
- প্রকাশের সময় : ০৯:১৮:১০ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
- / 247 বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জেলেদের জালে এবার ধরা পরলো ২৯ কেজি ওজনের একটি বিগহেড মাছ, উপজেলার চরলাপাং এলাকায় মেঘনা নদী থেকে রোববার সকাল ১১ টার দিকে এই মাছটি ধরেন জেলে পরিতোষ বর্মনসহ অন্য জেলেরা।
জানা যায়, উপজেলার গোপীনাথপুর (মনতলা) গ্রামের জেলে পরিতোষ বর্মনসহ অন্য জেলেরা প্রতিদিনের ন্যায় ১৮ মে সকালে রোজ রোববার মেঘনা নদীতে মাছ ধরতে যান। নৌকার মধ্যে বছুরি জাল দিয়ে তারা মাছ ধরছিলেন। এসময় সকাল ১১টার দিকে তাদের জালে ২৯ কেজি ওজনের একটি বিগহেড মাছ ধরা পরে। পরে মাছটি স্থানীয় ব্যাপারি সুমন মিয়ার কাছে ৮৫০ টাকা কেজি ধরে ২৪ হাজার ৬৫০ টাকা মাছটি বিক্রি করেন।
স্থানীয় বাসিন্দা শ্যামল বর্মন শিমুল জানান, সকালে জেলে হরিমন বর্মন, পরিতোষ বর্মন, সত্যগুন বর্মন ও মনোরঞ্জন বর্মন মেঘনা নদীতে মাছ ধরতে যান। পরে তাদের জালে ২৯ কেজি ওজনের একটি বিগহেড মাছ ধরা পরে। মাছটি ব্যাপারি সুমনের কাছে ৮৫০ টাকা কেজি ধরে বিক্রি করা হয়। তিনি আরো জানান, চলতি বছরের ৩ মার্চ তিতাস নদী থেকে ২৬ কেজি ওজনের একটি বিগহেড মাছ,২৮ এপ্রিল ২৫ কেজি ওজনের একটি বোয়াল মাছ ও ১০ মে মেঘনা নদীতে ১৯ কেজি ওজনের একটি কাতলা মাছ জেলেদের জালে ধরা পরে।
জেলে পরিতোষ বর্মন বলেন, আমাদের জালে ধরা পড়া মাছটির ওজন ২৯ কেজি। ৮৫০ টাকা কেজি ধরে এটি স্থানীয় ব্যাপারি সুমন মিয়ার কাছে বিক্রি করেছি। তিনি ভৈরব ফেরিঘাটে নিয়ে বিক্রি করবেন বলে জানিয়েছেন। এই বছর সৌভাগ্যক্রমে একাধিক বড় মাছ জালে লেগেছে। বড় মাছ ধরা পড়াতে তিনি খুবই উৎফুল্ল প্রকাশ করেন।

























