ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হোয়াটসঅ্যাপে এই একটি ভুলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, সাবধান! স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে আওয়ামী লীগ, দাবি শফিকুল আলমের ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগেই আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অবশেষে আটক সেই তানিয়া, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল! ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ সেন্টমার্টিনে আটকে পর্যটকদের পকেটে টান, ২০ টাকার ডিম ৫০ টাকা! বিগ বস বিতর্কে এবার মুখ খুললেন দর্শনা বরগুনার মেধাবী কনা রানীর পাশে জেলা প্রশাসন বাংলাদেশি রোগীদের জন্য থাইল্যান্ডে মাল্টিপল-এন্ট্রি ভিসার অনুরোধ বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

“মেসিই ম্যাচ সেরা”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৪:৫৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২
  • / 323 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || মেসিই ম্যাচ সেরা|

লিওনেল মেসি জাদুকরী পারফরম্যান্সে কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ২-০ ব্যবধানের অসাধারণ জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। মেসি একটি গোল করার পাশাপাশি আরও একটি গোলে সহায়তা করেন। এ জয়ে বিশ্বকাপে টিকে থাকল আলবিসেলেস্তারা। দারুণ পারফরম্যান্সের সুবাদে ম্যাচ সেরার পুরস্কার ওঠে মেসির হাতেই।

শনিবার রাতে লুসাইল স্টেডিয়ামে দলের সেরা তারকা ও অধিনায়ক মেসির আর্জেন্টিনা ১-০ গোলে এগিয়ে যায়। দি মারিয়ার কাছ থেকে বল পেয়ে ২৫ গজ দূর থেকে দুর্দান্ত শটে গোল করেন ৭বারের ব্যালন ডি অর জয়ী। এরই সঙ্গে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে ২১ ম্যাচে ৮ গোল করলেন মেসি। আর্জেন্টাইন কিংবদন্তী ডিয়েগো ম্যারাডোনাও ২১ ম্যাচে করেছেন ৮ গোল। সর্বোচ্চ ১০ গোল করেছেন গাব্রিয়েল বাতিস্তুতা।

নির্ধারিত সময়ের শেষ দিকে ব্যবধান আরও বাড়ায় আর্জেন্টিনা। এবারও গোলে পরোক্ষ ভূমিকা রাখেন সেই মেসি। পিএসজি তারকার বাড়ানো বলে কোনাকুনি শটে বিশ্বকাপে নিজের প্রথম গোল করেন বেনফিকার আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।

ম্যাচের শেষে আর কোন গোল না হলে আর্জেন্টিনা ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“মেসিই ম্যাচ সেরা”

প্রকাশের সময় : ০৪:৫৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২