ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, কারাগারে দুই ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান তাজমিনের সঙ্গে কক্সবাজারের হোটেলে ‘স্ত্রী’ পরিচয়ে ছিলেন রিয়াজ রাজুর ডাকে কক্সবাজারে গিয়েছিল স্কুলছাত্রী তাজমিন নির্জন পথে নিয়ে তাজমিনকে ধর্ষণ, পরে হত্যা বান্ধবী ভালো নয়’, সন্দেহে ৬ মাস মেয়েকে স্কুলে পাঠাননি মা! আমতলী চৌরাস্তার দখল হওয়া ট্রাফিক পুলিশ বক্স ১৭ বছরেও উদ্ধার হয়নি, ঝুঁকিতে জনগন গংগাচড়ায় বড় মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী ‎ ধামইরহাটে নজরুল বর্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ, আটক ১

মেহেদীর রং না মুছতেই বজ্রপাত কেড়ে নিল প্রবাসী যুবকের প্রাণ

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৭:২৭:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪
  • / 380 বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিয়ের মেহেদীর রং না শুকাতেই নববিবাহিত সোহাগ মিয়া (২৮) নামে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে।

khandakarit 2

সোমবার (১০ জুন) দুপুরে উপজেলার বীরগাঁও ইউনিয়নের বাইশমৌজা বাজারের পাশের আব্দুল্লাহ্চরে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ মিয়া উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সাতঘর হাটি গ্রামের আব্দুল সালাম মিয়ার ছেলে।

জানা যায়, প্রবাস ফেরত সোহাগ মিয়া তিন মাস আগে বিয়ে করার জন্য ছুটিতে দেশে আসেন।

সকালে সোহাগ বাইশমৌজা বাজারের পাশের আব্দুল্লাহ্চরে পালিত মহিষকে ঘাস খাওয়াচ্ছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে সে মারা যায়। পরে পরিবারের লোকজন খবর পেয়ে তার মরদেহ বাড়িতে নিয়ে আসেন। নববিবাহিত সোহাগের মৃত্যুতে পরিবারের মাঝে চলছে শোকের মাতম।

নবীনগর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এস আই) মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিদিনের পোস্টকে বলেন, লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। শরীরের বেশির ভাগ অংশ বজ্রপাতের আঘাতে ঝলসে গেছে। প্রাথমিকভাবে বজ্রপাতে মৃত্যু হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের লোকজনের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

মেহেদীর রং না মুছতেই বজ্রপাত কেড়ে নিল প্রবাসী যুবকের প্রাণ

প্রকাশের সময় : ০৭:২৭:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪