ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হোয়াটসঅ্যাপে এই একটি ভুলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, সাবধান! স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে আওয়ামী লীগ, দাবি শফিকুল আলমের ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগেই আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অবশেষে আটক সেই তানিয়া, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল! ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ সেন্টমার্টিনে আটকে পর্যটকদের পকেটে টান, ২০ টাকার ডিম ৫০ টাকা! বিগ বস বিতর্কে এবার মুখ খুললেন দর্শনা বরগুনার মেধাবী কনা রানীর পাশে জেলা প্রশাসন বাংলাদেশি রোগীদের জন্য থাইল্যান্ডে মাল্টিপল-এন্ট্রি ভিসার অনুরোধ বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

“ম্যারাডোনা বেঁচে থাকলে খুশি হতেন: মেসি”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৬:৩৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
  • / 314 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || ম্যারাডোনা বেঁচে থাকলে খুশি হতেন: মেসি|

বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি এখন লিওনেল মেসির। গতকাল রাতে পোল্যান্ডের মুখোমুখি হয়ে প্রয়াত ডিয়েগো ম্যারাডোনার ২১ ম্যাচ খেলার রেকর্ড পেছনে ফেলেছেন তিনি। বিশ্বকাপে মেসির ২২তম ম্যাচে পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে ওঠার টিকিট পেয়েছে আর্জেন্টিনা।

চারটি বিশ্বকাপ খেলা ম্যারাডোনা বেঁচে থাকলে খুশি হতেন উল্লেখ করে মেসি বলেন, ‘রেকর্ড ভেঙে এগিয়ে চলা আনন্দের বিষয়। আমার মনে হয় ডিয়েগো বেঁচে থাকলে খুব খুশি হতেন। তিনি আমাকে অনেক স্নেহ করতেন।’

প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের পর আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে উঠতে পারবে কি না, শঙ্কা জেগেছিল। মেসি মনে করেন, আর্জেন্টিনা একদম ঠিক সময়ে ঘুরে দাঁড়িয়েছে। তিনি বলেন, ‘প্রথম গোলটির পর থেকে সবকিছু আমাদের ইচ্ছেমতোই হয়েছে। এরপর আমরা সেই খেলাটা ফিরিয়ে এনেছি, যেটা বিশ্বকাপের শুরু থেকেই খেলার চেষ্টা করছি।’

দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আগামী শনিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচ সামনে রেখে মেসি বলেন, ‘আমরা জানি, এখন থেকে সবকিছুই কঠিন হবে। প্রতিপক্ষ যে-ই হোক, সহজ হবে না। আমরা সাম্প্রতিক সময়ে নিজেদের অভিজ্ঞতায় দেখেছি, যে কেউ ভালো খেলে জিততে পারে।’

তবে মেসি ভক্তদের প্রতি আস্থা রাখার অনুরোধ জানিয়েছেন। অবশ্য সৌদির কাছে হারের পরও ঠিক একই অনুরোধ করেছিলেন তিনি। আর এর প্রতিদানও পেয়েছে ভক্তরা।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“ম্যারাডোনা বেঁচে থাকলে খুশি হতেন: মেসি”

প্রকাশের সময় : ০৬:৩৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২