ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির সময় দুই নারী সহ গ্রেফতার ৪ যুক্তরাষ্ট্র নতুন হামলা চালালে কঠোর পাল্টা জবাব দেবে ইরান জুলাই ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু এ বছরই আলোর মুখ দেখবে তিস্তা : আশ্বাস প্রতিমন্ত্রীর রাজপথের রাজনীতির চেয়ে সংসদকে গুরুত্ব দেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর নায়িকা কে? শাকিবের নতুন সিনেমা নিয়ে গুঞ্জনের ইতি টানলেন প্রযোজক মানবদেহে মাইক্রোপ্লাস্টিক, কতটা বাড়ছে ক্যান্সারের আশঙ্কা? ঢাকার কনসার্টে পারফর্ম করবেন পাকিস্তানি তারকা হাসান রহিম হাম উপসর্গে শিশুমৃত্যু বেড়েই চলেছে, আরও ৩ শিশুর মৃত্যু প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচনে ফের সাফ সভাপতির আসনে কাজী সালাহউদ্দিন

যুক্তরাষ্ট্র নতুন হামলা চালালে কঠোর পাল্টা জবাব দেবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:০৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / ১০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে হামলা চালালে এর জবাবে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের জ্বালানি স্থাপনাতেও হামলা চালানো হতে পারে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। একই সঙ্গে ইরান বলেছে, যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের যেকোনো নতুন সামরিক পদক্ষেপের জবাব হবে ‘সমানুপাতিক ও কঠোর’।

শনিবার (১ আগস্ট) তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে পৃথক টেলিফোন আলাপে এ সতর্কবার্তা দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এর কয়েক ঘণ্টা আগে কুয়েতের সেনাবাহিনী জানায়, দেশটির কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ছোড়া ইরানি ড্রোন তারা ভূপাতিত করেছে।

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে আলোচনায় আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্রের যেকোনো ‘আগ্রাসনের’ জবাবে ইরান দৃঢ় প্রতিক্রিয়া জানাবে। তিনি যুক্তরাষ্ট্রের ‘অস্থিতিশীলতামূলক কর্মকাণ্ডের’ সম্ভাব্য পরিণতি এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির বিষয়েও আলোচনা করেন।

পরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে আলাপকালে আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে নতুন হামলা চালায় বা এ ধরনের অভিযানে আঞ্চলিক কোনো দেশ অংশ নেয়, তবে তাদেরও ‘সমানুপাতিক জবাব’ দেওয়া হবে।

এদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের ঘনিষ্ঠ সংবাদমাধ্যম নুর নিউজ দাবি করেছে, ইরানের জ্বালানি অবকাঠামোতে যুক্তরাষ্ট্র হামলা চালালে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের তেলক্ষেত্র, পাশাপাশি কাতার ও ইসরায়েলের গ্যাসক্ষেত্র লক্ষ্য করে হামলা চালানো হবে। সংবাদমাধ্যমটি এমনকি দাবি করেছে, সেসব স্থাপনা ‘ছাইয়ে পরিণত হবে’।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার বৈঠকে বলেন, তার প্রশাসনের আলোচক দল এখনও ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পারে বলে তিনি আশা করেন। তবে একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ইরান বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করছে এবং প্রয়োজনে তিনি আবারও হামলা চালাবেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকেই বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা বেড়েছে। জুলাই মাসে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ২৪ শতাংশ বেড়েছে। রয়টার্সের জরিপে অংশ নেওয়া বিশ্লেষকদের ধারণা, চলতি বছর দাম আরও বাড়তে পারে।

সংঘাতের জেরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বিশ্ব অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে।

এদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, শনিবার দেশটির উত্তরাঞ্চলের একটি সরকারি স্থাপনা এবং বুবিয়ান দ্বীপে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সম্পত্তি ড্রোনের ধ্বংসাবশেষে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ ছাড়া ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীও সম্প্রতি বাব আল-মান্দেব প্রণালি দিয়ে জাহাজ চলাচলে হুমকি দেওয়া শুরু করেছে। একই দিনে ওমান উপকূলের কাছে দুটি পৃথক সামুদ্রিক ঘটনার খবর দিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। এর একটিতে একটি তেলবাহী জাহাজ অজ্ঞাত একটি বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর অন্য ঘটনায় বিস্ফোরণের শব্দ শোনা গেলেও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্র নতুন হামলা চালালে কঠোর পাল্টা জবাব দেবে ইরান

প্রকাশের সময় : ০৯:০৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬