ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গঙ্গাচড়ায় ডাসের উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ কালীগঞ্জে নিষিদ্ধ চায়না ম্যাজিক ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে ধ্বংস কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৫৬ হাজার টাকা জরিমানা জমি দখল নিয়ে বিরোধ, গুজব ছড়িয়ে হামলার অভিযোগ নোয়াখালীতে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই, ঐক্যবদ্ধ না হলে বিপদ’—মুসলিম দেশগুলোকে মোজতবা খামেনির বার্তা নোয়াখালীতে ৪০ দিন জামায়াতে নামাজ পড়ে ১৭ শিশু-কিশোর পেল বাইসাইকেল “আমাদের বাঁচান, দম বন্ধ হয়ে যাইতাছে” স্পেনে কালীগঞ্জের যুবক অগ্নিদগ্ধ হয়ে নিহত মৎস্য খাত বাঁচাতে সরকারের প্রতি আহ্বান কালীগঞ্জ উপজেলা জামায়াতের হেদায়েতের পথে’ পপি, তাঁর সিদ্ধান্ত নিয়ে যা বললেন জয়

রায়পুরায় পরকীয়ার জেরে স্ত্রী হ’ত্যা, স্বামী গ্রেপ্তার

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৯:৪০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
  • / 299 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী প্রতিনিধ: নরসিংদীর রায়পুরায় গৃহবধূ হত্যার ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন।

অতিরিক্ত পুলিশ সুপার আল-আমিন বলেন, পারিবারিক ভাবে ১৩ বছর আগে রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের আমান উল্লাহর মেয়ে লাভলী আক্তার (৩০) এর সাথে একই উপজেলার মাহমুদপুর এলাকার মুজিবর রহমানের ছেলে সুজন মিয়া (৩৫) বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ঘরে ২টি মেয়ে সন্তান রয়েছে।

বিয়ের ৬ বছর পর সুজন মিয়া আর্থিক স্বচ্ছলতার উদ্দেশ্যে বিদেশে পারি জমান। পরবর্তীতে বিদেশ গিয়ে সে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পরে। একারণে দুই মাস আগে সে দেশে ফিরে আসে। দেশে ফিরে আসার পর জানতে পারে লাভলী অন্য এক পুরুষের সাথে পরকিয়ায় জড়িয়ে পরেছে। এতে সে মানসিক ভাবে ভেঙ্গে পরে। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকতো।পারিবারিক ভাবে তাদের একাধিক বার মিংমাসার চেষ্টা করা হলেও তা হয়ে উঠেনি।

গত শনিবার (৫ নভেম্বর) মধ্যরাতে তাদের মধ্যে তুমুল ঝগড়ার একপর্যায়ে সুজন মিয়া ধারালো ছুরি দিয়ে স্ত্রী লাভলীকে পেটে আঘাত করে পরিবারসহ পালিয়ে যায়। এঘটনায় নিহতের মা মালেকা বেগম নিজে বাদী হয়ে রায়পুরা থানায় মামলা করে।

এর প্রেক্ষিতে গতকাল সোমাবার বিকেলে তথ্য প্রযুক্তির সাহায্যে ফরিদপুর জেলার সদরপুর থানার আটরশি দরবার শরীফের পাশ থেকে নরসিংদী জেলা পুলিশের একটি টিম আসামি সুজন মিয়াকে গ্রেফতার করে। পরে তাকে জিঞ্জাসাবাদে সে অপরাধের বিষয়ে স্বীকার করে। আসামী সুজন মিয়াকে আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

রায়পুরায় পরকীয়ার জেরে স্ত্রী হ’ত্যা, স্বামী গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৯:৪০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২