রুটি খেতে গিয়ে গলায় আটকে মৃত্যু, প্রাণ গেল সপ্তম শ্রেণির ছাত্রীর
- প্রকাশের সময় : ১০:৫৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / ৫ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের সখিপুরে রুটি খাওয়ার সময় গলায় আটকে আনিকা জান্নাত (১৩)নামে সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রী মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ১৩ আগস্ট সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত আনিকা জান্নাত উপজেলার হলুদিয়া তারা জানে চালা গ্রামের প্রবাসী আজগর মিয়ার মেয়ে। সেই সূর্যত্বরণ আবাসিক শিক্ষাঙ্গনের সপ্তম শ্রেণীর
শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা গেছে, আনিকার বাবা মায়ের মধ্যে দীর্ঘদিন ধরে মামলা চলমান রয়েছে। বাবা প্রবাসে থাকায় আনিকা মায়ের সঙ্গে নানার বাড়িতে
বসবাস করত। আজ সন্ধ্যায় পড়াশোনার ফাঁকে রুটি খাচ্ছিল আনিকা। এ সময় হঠাৎ তার গলায় রুটি আটকে যায়। একপর্যায়ে সে অসুস্থ হয়ে পড়লে, স্বজনরা দ্রুত উদ্ধার করে, সখিপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরী বিভাগের চিকিৎসক আনিকা কে মৃত ঘোষণা করেন।
সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সেলিম কবির বলেন, হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুরাদ হোসেন বলেন,ঘটনাটি জেনেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। আইনি কার্যকর্ম প্রক্রিয়াধীন।






















