ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ, এলাকায় চাঞ্চল্য অপরাধী কাউকেই ছাড় দেওয়া হবে না: আব্দুল মান্নান স্বামীর বিরুদ্ধে ক্ষোভের জেরে গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক নবীনগরে মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০ কালীগঞ্জে মাদক সেবনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বালু উত্তোলনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট হাদিসে বর্ণিত কেয়ামতের দিনের সেই ৩ ব্যক্তি, যাদের সঙ্গে কথা বলবেন না আল্লাহ এক ক্লিকেই হোয়াটসঅ্যাপ কল রেকর্ড? জেনে নিন কীভাবে নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ ছোট ভাইয়ের স্ত্রী-সন্তানকে নিয়ে বড় ভাইয়ের বিদেশযাত্রা, এলাকায় চাঞ্চল্য

শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ, এলাকায় চাঞ্চল্য

মানিকগঞ্জ প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০২:৩৩:২৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / ০ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ শহরের সদর উপজেলার ধলেশ্বরী মাঠের শহীদ মিনার থেকে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা, সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) সকালে শিহাবের (১৫) লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শিহাব মানিকগঞ্জ পৌরসভার হিজুলি এলাকার সেলিম মিয়ার ছেলে। সে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড কাঁচাবাজারে মাছ কাটার কাজ করত।

পরিবারের সদস্যরা জানান, কয়েক দিন ধরে শিহাব নিয়মিত বাড়িতে থাকছিল না। বন্ধুদের সঙ্গে বাড়ির বাইরে রাত কাটাত সে। ঘটনার আগের রাতেও বন্ধুদের সঙ্গে বাইরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় শিহাব।

শিহাবের মা জানান, ওই রাতে বন্ধুদের সঙ্গে বেউথা এলাকায় ঘুরতে যাওয়ার কথা বলে তার কাছে ৫০০ টাকা চেয়েছিল ছেলে। কিন্তু বাড়িতে ওই পরিমাণ টাকা না থাকায় তিনি টাকা দিতে পারেননি। এতে মন খারাপ করে বন্ধুদের সঙ্গে বেরিয়ে যায় শিহাব। সকালে ঘুম থেকে উঠে তিনি জানতে পারেন, সদর উপজেলার জাগীরের ধলেশ্বরী মাঠের শহীদ মিনারের একটি স্তম্ভে তার ছেলের লাশ ঝুলছে।

ছেলের মৃত্যুর ঘটনায় স্থানীয় কয়েকজন যুবকের নাম উল্লেখ করে অভিযোগ করেছেন শিহাবের মা। তবে তার অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পুলিশ বলছে, ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।

মানিকগঞ্জ সদর থানার ওসি মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ, এলাকায় চাঞ্চল্য

প্রকাশের সময় : ০২:৩৩:২৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬