ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অপু বিশ্বাসের ‘শিকার’ সিনেমায় ধাক্কা, হত্যা মামলায় নায়ক পলাশ গ্রেপ্তার বাউফলে কীটনাশক পান করে প্রাণ গেল ৫০ বছরের নারীর শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি, পেলেন স্থায়ী ঠিকানা ওয়াদা থেকে সরে সরকার উল্টো পথে হাঁটছে: জামায়াত আমির নাম-ঠিকানা বদলে ৯৩ পরিচয়, ধরা পড়লেন নেত্রকোনার রবিউল শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি, নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী ‎লং মার্চের সমর্থনে গঙ্গাচড়ায় মিছিল, উঠল নানা দাবি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১টি বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১ সম্পর্ক টিকিয়ে রাখতে ভালোবাসাই যথেষ্ট নয়, ‘ইনভেস্ট’ করতে হয়: বর্ষা শেখ হাসিনা ফিরলে ‘কিছু হবে না’—মন্তব্যের পর সরানো হলো সেই ওসিকে

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি, পেলেন স্থায়ী ঠিকানা

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০২:২৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 6 বার পড়া হয়েছে

রাজধানীর শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন মানবেতর জীবন কাটানো গোলাপি বেগম অবশেষে পেলেন স্থায়ী ঠিকানা। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে তাঁর জন্য নির্মিত আধাপাকা বাড়ির চাবি শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে তুলে দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর পক্ষে ব্রাহ্মণবাড়িয়া-০৫ নবীনগর আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান এর সভাপতিত্বে চাবি হস্তান্তর করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত।

গোলাপি বেগমের চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগের অংশ হিসেবে বাড়িটি নির্মাণ করা হয়।

চাবি হস্তান্তর অনুষ্ঠানে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই মানবিক উদ্যোগের লক্ষ্য। গোলাপি বেগমের জন্য নির্মিত বাড়িটি শুধু একটি ঘর নয়, তাঁর নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনের নতুন সুযোগ।

তিনি সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ মাহমুদ শ্যামল, জেলা প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও এলাকাবাসী।

নতুন বাড়ি পেয়ে আবেগাপ্লুত গোলাপি বেগম বলেন, গ্রামের মানুষ তাঁর কষ্টের কথা জানলেও কেউ স্থায়ীভাবে তাঁর পাশে দাঁড়াননি। তবে তাঁর দুর্দশার কথা জেনে তারেক রহমান সহায়তার হাত বাড়িয়েছেন।

তিনি বলেন, “গ্রামের মানুষ আমার কষ্টের কথা জানে, তবুও আমার কথা কেউ ভাবেনি। আমার কথা ভেবেছেন তারেক রহমান।”

শাহবাগের ফুটপাত থেকে রতনপুরের নিজের ঘরে ফিরে গোলাপি বেগমের জীবনে শুরু হলো নতুন অধ্যায়। এই উদ্যোগ তাঁর জন্য শুধু একটি বাড়ি নয়, নিরাপত্তা, মর্যাদা ও স্বাভাবিক জীবনে ফেরার সুযোগও তৈরি করেছে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি, পেলেন স্থায়ী ঠিকানা

প্রকাশের সময় : ০২:২৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬