ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যেসব ভুলে আটকে যেতে পারে আপনার চাকরির পদোন্নতি কেন্দ্রীয় এনডিএফ থেকে ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত, ১৪ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ গঙ্গাচড়ায় দেড় একর পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতি ৩ লাখ টাকা সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, নিয়োগ দিচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় ২০ বছর আগে স্বজন হারিয়েছিলেন, এবার হাতির আক্রমণে আহত সাহাব উদ্দীন। শুধু চ্যাট নয়, পুরো ফোল্ডারও লুকানো যাবে হোয়াটসঅ্যাপে! কিউআর কোড স্ক্যান করলেই বিপদ! প্রতারণা এড়াতে যা যাচাই করবেন হার্ট ফেইলিওরের আগাম সতর্কবার্তা, শরীরের যেসব সংকেত উপেক্ষা করবেন না। মেলার আয় যাবে প্রতিবন্ধী শিশুদের কল্যাণে, রংপুরে শুরু ৩০ নভেম্বর ‎‘আমাকে ছাড়া উদ্বোধন নয়’ বক্তব্যে গঙ্গাচড়া বিএনপির ক্ষোভ, প্রত্যাহারের দাবি

শেষ বলের জয়ে সেমির আশা বাঁচালো অস্ট্রেলিয়া

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১১:৫৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
  • / 499 বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক, প্রতিদিনের পোস্ট: অঘটনের টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতোমধ্যেই দেখে ফেলেছে অনেক অঘটন। শেষটায় সেই পাতায় নাম জুড়ে দেওয়ার সুযোগ ছিল আফগানিস্তানের। কিন্তু শেষ বলের লড়াইয়ে ভাগ্যটা সঙ্গ দেয়নি রশিদ খান-গুলবাদিন নায়েবদের। তাই তো স্বাগতিকদের মাটিতে নামিয়ে এনেও জয়ের দেখা পাওয়া হলো না মোহাম্মদ নবির দলের।

শুক্রবার অ্যাডিলেড ওভালের ম্যাচে আফগানিস্তানকে ৪ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ব্যাটিং ও ফিল্ডিংয়ে নজরকাড়া পারফরম্যান্স করে অজিদের ম্যাচ জয়ের নায়ক গ্লেন ম্যাক্সওয়েল।

সেমির লড়াইয়ে টিকে থাকতে এ ম্যাচটা জিততেই হতো অস্ট্রেলিয়াকে। অন্যদিকে বৃষ্টির কারণে দুই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আগেভাগেই বিশ্বকাপ শেষ আফগানিস্তানের। কারণ বাকি দুই ম্যাচের একটিতেও জয়ের কাছাকাছি যেতে পারেনি মোহাম্মদ নবির দল। ছন্নছাড়া বিশ্বকাপের শেষ ম্যাচে অজিদের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আফগানদের কাপ্তান।

ঘরের মাঠে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলতে শুরু করে অস্ট্রেলিয়া। অধিনায়ক ফিঞ্চের বদলি হিসেবে নামা ক্যামেরন গ্রিণ অবশ্য তেমন কিছুই করতে পারেননি। আউট হয়েছেন ৩ রান করে। মারকুটে ব্যাটিংয়ে ভালো শুরু পেয়ে ২৫ রানে থামেন ডেভিড ওয়ার্নার।

দলে সুযোগ পেয়ে স্মিথও ছিলেন অনুজ্জ্বল। ৪ বলে ৪ রান করে ফিরেছেন নাভিনের বলে এলবিডব্লিউ হয়ে। ইনিংসের মাঝের দিকে রানের গতি বাড়ান মিচেল মার্শ। ৩০ বলে তার ৪৫ রানের ইনিংসটি বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছে অজিদের।

মার্শের বিদায়ের পর দায়িত্ব নিয়ে খেলেছেন গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টোয়িনিস। স্টোয়িনিস ২৫ রানে ফিরলেও শেষ পর্যন্ত ব্যাটিং করেছেন ম্যাক্সি। ৩২ বলে তার ৫৪ রানের অপরাজিত ইনিংসে ১৬৮ রান করে অস্ট্রেলিয়া।

এই নিউজটি শেয়ার করুন

শেষ বলের জয়ে সেমির আশা বাঁচালো অস্ট্রেলিয়া

প্রকাশের সময় : ১১:৫৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২